সর্বভূক তেলাপোকার তেলেসমাতি দেখতে দেখতে
ঘুমিয়ে পড়ি রোজ রাতে
টিকটিকির ঝরে-পড়া লেজের নাচন আর
ভুবনমোহিনীর ভারতনাট্যমে ইতরবিশেষ পাই না খুঁজে
ঘুমের ঘোরে আজকাল...
মাঝরাতে নিদ্রাদেবীর দীপ জ্বলে!
উচ্ছিষ্টভোক্তা চিকা আর ইঁদুরের মাত্স্যন্যায়
জানলায় খটখট, পাতিলে খুনসুটি
মধ্যবিত্তের ব্যঞ্জনে বাঁ-হাত দিয়ে
উহাদের ধুমধাম পুলক উত্সব!
লেজের ভেতরে মুখ, মুখের ভেতরে লেজ
রেলবগি-ভাঙিতে উহাদের তিমির উল্লাস!
আমাদের রাতগুলো আমাদের ঘুমগুলো
আগ্রাসী তেলাপোকা, সাম্রাজ্যলোভী টিকটিকি
আর ফ্যাসিস্ট ইঁদুরেরা ভাগেযোগে খায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

