আপনার নির্বাচনের মেনিফেস্টোতে সাধারণ জনগনের অনেক অনেক সমস্যার সমাধানের আশ্বাস দিলেন এবং সহজ সরল জনগন আপনার কথায় বিশ্বাস করে আপনাকে ভোট দিল; সংখ্যাগড়িষ্ঠ মানুষের মাথাব্যথা নাই কিন্তু নতুন প্রজন্মের দাবী যুদ্ধাপরাধীর বিচার করতে হবে সেটাকেও মেনিফেস্টোতে দিয়ে তাদেরও ভোট পেলেন। মইন-ফকরুদ্দিন র কাজের স্বীকৃতি দিবেন বলে ঘোষনা করেছিলেন, এইজন্যে তারাও আপনাকে জিততে অনেক সহায়তা করলো, ইসি র কথা নাই বা বললাম। তারপর ক্ষমতায় আসার পর ১ বছর ১ মাসে আপনার কাছে কি প্রাধান্য পেলো--
১। নিজের পিতার খুনীদের আগে ফাসিতে ঝুলানো (চালের দাম ১০ টাকায় দূরে থাক...৩০ টাকায় উঠে গেলো)
২। নিজের দলের লোকজনের লাগামহীন বিশৃংখলা সৃষ্টিকারিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না উপরন্তু ছাত্রলীগের সাংগঠনিক পদ ছেড়ে দিয়ে তাদের আরো বেয়ারা হবার সুযোগ করে দিলেন।
৩। ব্যবস্থা নেবার ক্ষেত্রে নিজের দলের ছাত্র-সংগঠনের কর্মী হত্যা এবং সাধারণ ও অন্য দলের কর্মী হত্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিলেন।
৪। এখন পর্যন্ত যুদ্ধাপরাধীর বিচার শুরুর কোন উদ্যোগ নিতে না পারলেও, শিবির নিধনের নামে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসকে উসকে দিলেন (যেমন করেছিলেন আপনার পিতা বাকশালের মাধ্যমে)।
৫। বায়বীয় কারনে বি ডি আর এ লোহমর্শক ঘটনা ঘটে বি ডি আর এবং আর্মি ২টাই নিস্ক্রীয় হয়ে গেল, র্যাব কে দিয়ে নিরপরাধী লোকদের ক্রসফায়ারে ফেলে এবং সেই সাথে 'দেশে কোনো ক্রস ফায়ার হচ্ছেনা' বলে র্যাবের উপর সাধারণ মানুষজনের আস্থাসঙ্কট সৃষ্টি করালেন। ১৯৭৫ এ শুনেছি এইভাবেই বাকশাল তৈরির রাস্তা তৈরি করা হয়েছিল।
৬।সংসদকে বানালেন বিরোধী দলের চরিত্র হননের জায়গা এবং একজন মৃত মুক্তিযোদ্ধা এবং সাবেক প্রেসিডেন্টের লাশ নিয়ে টানা হেচড়া করার জায়গা।
৭। ঢাকা শহরে ২দিনে ৬ খুন, ছিনতাই বেড়ে যাবার পরও আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন 'আইন শৃঙ্খলা ভালো'...
আপনি দয়া করে বলুন- জনগনের জন্যে আপনার মেনিফেস্টোতে রাখা কোন কাজটিতে আপনি হাত দিয়েছেন এবং সফলতার মুখ দেখতে পেরেছেন। আপনি তো আপনার ব্যাক্তিগত এজেন্ডাতে সফলতা আদায় করে নিলেন মামলা খারিজ করার ১০ ঘন্টার মধ্যে ফাসি কার্যকর করে। কিন্তু সাধারণ জনগনের অনেক সমস্যার অল্প কিছু সমস্যা কেন এত জলদি সমাধান হয়না। আপনার সদিচ্ছায় যদি আপনার বাবার খুনীর ফাসী দ্রুত কার্যকর হয় তাহলে জনগনের সমস্যা দূর হয়না কেন??
আমরা আমজনতা জানতে চাই- আর কতগুলো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন হলে তারপর সাধারণ এবং ভাগ্যবিরম্বিত জনগনের আশা-আকাংখ্যা পূরনে আপনার সদিচ্ছা হবে?? আপনি স্পষ্ট করে বলুন...শান্তির অন্বেষনে থাকা জনগন আপনাকে সেই সময়ও দিবে। তবুও বলুন প্লীজ।
সবশেষে জানার খুব ইচ্ছে, কুয়েত থেকে প্রথাগত চুক্তির বাহিরে দেশের জন্যে নতুন কি নিয়ে আসছেন?? বলে গিয়েছিলেন 'বন্দী বিনিময় চুক্তি' করবেন এবার...সেটা অন্তত পেরেছেন কি?? যদি কিছু না পেয়ে থাকেন তাহলে অযথা এই ভ্রমনের কি দরকার ছিল??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


