নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সংসদভবনের বিশেষ আদালতে হাজির করা হয়েছে।
রোববার সকাল ১১টা ১৫ মিনিটে খালেদাকে বিশেষ কারাগার থেকে ঢাকা মেট্্েরা ঘ ১১-৭৭৫৯ নম্বরের ছাই রং'র পাজেরো গাড়িতে করে তাকে বিশেষ জজ আদালত-৯ এ হাজির করা হয়। এসময় তার পরণে সাদা রংএর শাড়ি ছিল। আটক হওয়ার হওয়ার দিন বিশেষ কারাগারে নেয়ার পর প্রথম তাকে বিশেষ আদালতে হাজির করা হলো।
খালেদা জিয়াকে আদালতে হাজির করার জন্য রোববার সকাল থেকেই সংসদ ভবনের পূর্ব দিকে মনিপুড়ি পাড়া থেকে রোকেয়া স্মরনীমুখী রাস্তা বন্ধ করে দেওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে অফিসগামী জনগণের সঙ্গে সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হয়।
২৬ মে সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিরুদ্ধে একই অভিযোগে দায়ের করা মামলা দুটি বিশেষ জজ আদালতে ওঠে। সেদিন শেখ হাসিনাকে হাজির করা হলেও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি।
ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে খালেদার বিরুদ্ধে দায়ের করা মামলায় গত ৫ মে আদালতে অভিযোগপত্র দেয় কমিশন। আর হাসিনার বিরুদ্ধে একই অভিযোগের মামলায় অভিযোগপত্র দেয়া হয় গত ৭ মে। দুই মামলায় মোট ২০ জনকে আসামি করা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

