নাইকো দুর্নীতি মামলার চার্জ শুনানি ৫ জুন: আদালতে হাসিনা
০১ লা জুন, ২০০৮ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত নাইকো দুর্নীতি মামলার চার্জ শুনানি পিছিয়ে আগামি ৫ জুন নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এই মামলায় শেখ হাসিনার জামিনের আবেদন করা হয়েছে। সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় এ আদেশ দেন। নাইকো দুর্নীতি মামলায় চার্জ গঠনের জন্য রবিবার সকাল ৯ টা ৫০ মিনিটে সাব জেল থেকে বিশেষ আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রম শুরু হলে এ মামলার প্রয়োজনীয় নথিপত্র হাতে না পাওয়ায় শেখ হাসিনার আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মামলার চার্জ শুনানি পিছিয়ে ৫ জুন নির্ধারণ করেন। পাশাপাশি নাইকো মামলার নথিপত্র যথানিয়মে আইনজীবীদের দেওয়ার জন্য বিচারক আদেশ দেন। এদিকে শেখ হাসিনার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট রেজাউর রহমান আদালতে শেখ হাসিনার জামিনের আবেদন করেন। তারা শেখ হাসিনার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই উল্লেখ করেন। তারা শেখ হাসিনার সুচিকিৎসারও দাবি জানান আদালতে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন