অক্টোবরের মধ্যে নির্বাচন চেয়েছেন খালেদা জিয়া
০১ লা জুন, ২০০৮ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চলতি মাসের মধ্যে জরুরি অবস্থা প্রত্যাহার ও আগামী অক্টোবরের মধ্যে জাতীয় নির্বাচন চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, তারা জবরদস্তি করে ক্ষমতায় টিকে আছেন। বর্তমান পরিস্থিতিতে দলীয় ঐক্য ধরে রাখতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন কারাবন্দি বিএনপি নেত্রী। পাশাপাশি সব রাজনৈতিক দলকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে মামলার বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এ প্রধানমন্ত্রী।
নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানিতে রোববার আদালতে দাঁড়িয়ে একথা বলেন খালেদা জিয়া। গ্রেপ্তার শেষে কারাগারে নেওয়ার পর এই প্রথম তাকে কোনও আদালতে হাজির করা হল।
সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৯ এ খালেদার বিরুদ্ধে নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি চলে। শুনানির পরবর্তী তারিখ ৮ জুন। আদালতের বিচারক খোন্দকার কামাল উজ জামানের অনুমতি নিয়েই রোববার ওই কথাগুলো বলেন খালেদা জিয়া।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন