এই সরকারের সঙ্গে কোন আপোষ নেই: খালেদা জিয়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এই সরকারের সঙ্গে কোন আপোষ নেই। আমি এবং শেখ হাসিনা দীর্ঘ নয় মাস ধরে জেলে আছি। যদি আরো নয় বছর জেলে রাখা হয়, তাতেও এই সরকারের সঙ্গে কোন আপোষ করবো না। তিনি আগামী অক্টোবরের মধ্যে নির্বাচন দাবী করেছেন।
রোববার নাইকো দুর্নীতি মামলায় আদালতের কাঠগড়ায় দাড়িয়ে খালেদা জিয়া এসব কথা বলেন। গত বছর ২ সেপ্টেম্বর গ্রেফতারের পর রোববার এই প্রথম তাকে কোন মামলায় আদালতে হাজির করা হলো। আদালতের কাঠগড়ায় দাড়িয়ে সতেরো মিনিটের বক্তব্যে তিনি বলেন, অবিলম্বে জরুরী আইন তুলে নিয়ে জুন মাসের মধ্যে নির্বাচনী তফসীল ঘোষণা করে অক্টোবরের মধ্যে নির্বাচন দিন এবং সে জন্য তিনি সকল রাজনৈতিক দলকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান। খালেদা জিয়া বলেন, মানুষ আজ অনাহারে অর্ধাহারে আত্মহত্যা করছে, দেশের মানুষের দূভোর্গ চরম আকার ধারণ করেছে। বাচ্চাদের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালের জন্য ঘন্টার পর ঘন্টা,ফলে তারা স্কুলে যেতে পারছেনা। গত ১৮ মাসে দেশ ২০ বছর পিছিয়ে গেছে। বিচারক বেগম জিয়াকে মামলার বিষয়ে কথা বলতে বললে তিনি বলেন, আমার মনোনীত মহাসচিব ও আমার মামলার আইনজীবী খোন্দকার দেলোয়ার কাগজপত্রসহ আমার সাথে দেখা করার অনুমতি পায়না, এভাবে চলতে পারেনা। এটা নৈরাজ্যকর, আমি ন্যায় বিচার চাই। আজ জজ সাহেবদের কোন ক্ষমতা নেই, সবকিছুই তাঁদের আগেই বলে দেওয়া থাকে। আমার সময় কোর্টের স্বাধীনতা ছিল, তাই আর্মি জেনারেলকেও কোর্টে হাজির হতে হয়েছিলো।
খালেদা জিয়া বলেন, তিন মাসের তত্বাবধায়ক সরকার ১৮মাস ধরে দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে পারে না, এই অধিকার তাদের নেই। এই সরকারকে জনগনের কাঠগড়ায় দাঁড়াতে হবে দেশের অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করার অপরাধে। সৌদি আরবসহ পুরো মধ্যপ্রাচ্যে আমাদের যে বিশাল বাজার ছিলো তা এই সরকারের জন্য আমরা হারিয়েছি। ১/১১ প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, এই সরকার এক কে এগারো ভাগ করে লুটেপুটে খাচ্ছে। তিনি বলেন, আসল দূর্নীতিবাজরা সরকারের কোলে চড়ে বসে আছে। নয় বছর আমি এবং হাসিনা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। ক্যামেরা ট্রায়াল বন্ধ করে স্বাভাবিক আইনে বিচার করুন। নচেৎ যুগপত আন্দোলন শুরু হলে কোন পথে পালাবেন সেটাও ঠিক করার সময় পাবেন না। আদালতের উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। আমি আমার জন্য কিছু বলিনি, যা কিছু বলেছি তা দেশের মানুষের মঙ্গল চিন্তা করে।
পরে খালেদা জিয়া আদালতে মুখ্য আইনজীবী ও দলের মহাসচিব খোন্দকার দেলোয়ারের সাথে বিভিন্ন বিষয়ে একান্তে ৪৫ মিনিট কথা বলেন।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।