somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের বিচার বিভাগ কত ! স্বাধীন ??? দুটি মামলায় হাজিরা থেকে অব্যাহতি পেলেন হাসিনা

০৯ ই জুন, ২০০৮ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অব্যাহতি দিয়েছে আদালত।

সোমবার সকালে দুটি বিশেষ জজ আদালত আওয়ামী লীগ সভানেত্রীকে ওই দুই মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়। এর ফলে চিকিৎসার জন্য মুক্তি পেয়ে শেখ হাসিনার বিদেশ যাওয়ার পথ সুগম হচ্ছে।

প্রথমে বিশেষ জজ আদালত ১ এর বিচারক মো. ফিরোজ আলম সকাল ১০টার দিকে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলায় হাজিরা সংক্রান্ত আদেশটি দেন। মাত্র তিন মিনিটের মধ্যে বিচারকাজ শেষ হয়। এর পর অন্য মামলায়ও ব্যক্তিগত হাজিরা থেকে আওয়ামী লীগ সভানেত্রীকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করার প্রক্রিয়া শুরু হয়।

হাসিনার আইনজীবীরা সকাল সাড়ে দশটার দিকে বিশেষ জজ আদালত -২ এ নাইকো মামলায় হাজিরা থেকে অব্যাহতির আবেদন করলে বিচারক অমর কুমার রায় তা মঞ্জুর করেন।

বিচারক মো. ফিরোজ আলম বলেন, "আসামীর অনুপস্থিতিতে মামলার বিচার কাজ চলতে পারবে। তবে আদালতে আসামীপক্ষের আইনজীবীদের তার পক্ষে মামলা চালাতে হবে।"

রাষ্ট্রপক্ষের আইনজীবী এবিএম শরফুদ্দীন খান মুুকুল আদালতকে বলেন, "আসামীপক্ষ যে আবেদন দিয়েছে তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে যারা শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার কাজ পরিচালনা করবেন এরকম আইনজীবীদের একটি তালিকা দিলে ভালো হয়।"

এর আগে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে শেখ হাসিনাকে অব্যাহতি দিতে রোববার বিকালে একই আদালতে আবেদন করা হয়। আওয়ামী লীগ সভানেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ক্ষেত্রে আইনগত বাধা দূর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×