দুনিয়াদার লোকদের চেহারা
হে আমার সন্তান! মনে রেখো, পরকালের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে-দুনিয়ার জন্য নয়। তোমাকে সৃষ্টি করা হয়েছে এ দুনিয়ার থেকে প্রত্যাবর্তনের লক্ষ্যে; এখানে স্থায়ীভাবে থাকার জন্য নয়। [তোমাকে পৃথিবীতে অবস্থান দেওয়া হয়েছে ] মৃত্যুর জন্য, অনন্তকাল দুনিয়াতে বেঁচে থাকার জন্য নয়। তাই যেকোন মুহুর্তে তুমি দুনিয়া থেকে প্রত্যাবর্তিত হতে পারো এবং পরকালে যেয়ে উপস্থিত হবে। [এটা প্রস্তুতি নেয়ার ঘর] এবং পরকালের দিকে যাত্রার পথ। তোমাকে মৃত্যু দ্বারা পাকড়াও করা হবে এবং এ থেকে পালিয়ে নিস্তার পাবার কোন উপায় নেই। কারণ যে কাউকে পরাভুত করতে মৃত্যু ক্ষমতাবান।
সুতরাং মৃত্যু থেকে সর্বদা সতর্ক থাক! এজন্য যে পাপাচারে লিপ্ত অথবা তওবা করার অপেক্ষায় থাকাকালে মৃত্যু যেন তোমাকে গ্রাস না করে। অতপর তোমাকে মৃত্যু সে সুযোগ না দিয়ে তোমার ও তওবার মাঝে চিরদিনের জন্য ব্যবধান রেখে যাবে। এমনটি হলে তুমি নিজকেই ধ্বংস করবে।
পুত্র আমার! মৃত্যুকে বেশি বেশী স্মরণ করো এবং যেদিকে তুমি অগ্রসর হচ্ছো সেসম্পর্কে সর্বদা চিন্তা কর। আরও চিন্তা কর মৃত্যু আসার পর হঠাৎ তোমাকে কোন্ স্থানে চলে যেতে হবে সে সম্পর্কে । মৃত্যুর আগমুহুর্ত পর্যন্ত এভাবে তুমি সমস্ত দিক থেকে প্রস্তুত থাক। এভাবে তোমাকে শক্তি বৃদ্ধি কর এবং সাহসীকতার সাথে অবস্থান কর তাহলে মৃত্যুর হঠাৎ আগমনে তুমি পরাজিত হবে না। সাবধান , দুনিয়াদার লোকদের দুনিয়ার প্রতি চরম আসক্তি এবং পৃথিবীর প্রতি তাদের লোভাতুর আগ্রাসন তোমাকে যেন প্রতারিত না করে। কেননা, এসকল বিষয় সম্পর্কে আল্লাহ্ তোমাকে অবগত করে দিয়েছেন। আর স্বয়ং দুনিয়াও তার অবস্থা সম্পর্কে তোমাকে অবহিত করেছে, এবং নিজের কলুষিত রূপ হতে তোমার কাছে আবরণ উম্মোচিত করেছে।
দুনিয়াদার লোকদের চেহারা
নিশ্চয়ই, দুনিয়ার লোকেরা হিংস্র কুকুরের মতো ঘেউ ঘেউ করতে করতে শিকারীর পিছে ছুটে বেড়ায়। কোন কোনটা অন্যদের উপর আক্রোমণ করে ; এদের শক্তিশালীরা দুর্বলকে খেয়ে ফেলে এবং বড়গুলো ছোটগুলোকে পদদলিত করে। এরা এমন এক উটের পালের ন্যায় যাদের কতেক পা বাধাঁ অবস্থায়, আর কতেক ফাঁকা বিশাল মাঠে ছেড়ে দেওয়া হয়েছে, এরা পথ হারিয়ে অজানা পথে ছুটে চলেছে। তারা দূর্যোগপূর্ণ প্রান্তরে এবং বালুময় চরণভুমিতে যেখানে পথচলার গতি একবারে ধীর হয়ে আসে সেখানে আটকা পড়েছে। তাদের চারণভূমিতে নিয়ে যাওয়া অথবা বাধা দেয়ার মতো কোন রাখাল নেই।
এ দুনিয়া তাদেরকে অন্ধ করে রেখেছে এবং হেদায়েতের রশ্মি থেকে দাদের চোখে ফিরিয়ে নিয়ে গেছে। সে জন্য তারা বিভ্রান্তিতে ঘুরপাক খাচ্ছে এবং দুনিয়ার আনন্দে ডুবে আছে। তারা দুনিয়াকে তাদের খোদা মনে করে আর দুনিয়া তাদের সাথে খেলা করছে ; তারাও দুনিয়ার সাথে খেলায় মগ্ন হয়ে আছে। তারা পরকালকে ভুলেগেছে। সামান্য সুযোগ দাও, অন্ধকারাচ্ছন্নতা ক্রমশ দূরীভূত হয়ে যাচ্ছে। এখন এটা এরূপ যেন ভ্রমণকারীরা নিজ গৃহে এসে পৌছে যাবে আর যারা দ্রুতগামী হবে কাফেলায় পৌছাতে পারবে। হে বৎস, জেনে রাখো, যে রাত ও দিনে নিজের বাহনকে প্রস্তুত রেখেছে সে সার্বক্ষণিকভাবে পথ অতিক্রম করছে যদিও সে নিজেকে স্থির ভাবে এবং সে যদি নিজস্থানে দাড়িয়ে ও আরামে থাকেও (তবু সে দূরত্ব অতিক্রম করে চলছে)
নাহজুল বালাগার ৩১ নম্বর খোতবার অংশ বিশেষ।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।