ওয়া হোসেনা ওয়া হোসেনা তারি মাতম শোনা যায়।
কাঁদিয়া জয়নাল আবেদীন বেহোশ হ'ল কারবালায়।
বেহেশতে লুটিয়া কাঁদে আলি ও মা- ফাতেমায়।
আজও শুনি কাঁদে যেন কুল মুলুক্ আসমান জমীন।
ঝরে মেঘে খুন লালে-লাল শোক-মরু সাহারায়।
কাশেমের লাশ লয়ে কাঁদে বিবি সকিনা।
আসগারের ঐ কচি বুকে তীর দেখে কাঁদে খোদায়।
কাঁদে বিশ্বের মুসলিম আজি , গাহে তারি মর্সিয়া।
ঝরে হাজার বছর ধ'রে অশ্রু তারি শোকে হায়।
নজরুল রচনাবলী, ৩য়খন্ড, পৃ: ২০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

