আড়ি
এলোবেলো এলোমেলো , খোকা বাবুর চুল গুলো
বড় বড় চোখদুটো ছল ছল করছিল
টুশ টুশে গাল দুটো ফোলা ফোলা লাগছিল
টুক টুকে ঠোঁটদুটো টেরা করে কাঁদছিল
টিন টিন টিন টিন ট্যান
খোকা বাবু কাদে ক্যান?
আম্মু যে মেরেছিল ,
কান ধরে টেনেছিল
ব্যাথা এট্টু পেয়েছিল
অভিমান হয়েছিল
তাই বুঝি কাদছিল
হি হি হি হিহ হিহ
খোকা বাবু বলে কি!!
আম্মু কাছে যাবেনা
দুদু সে আর খাবেনা
নাইবেনা খেলবেনা
কিচ্ছুই সে আর করবেনা
সব দেখে তবে আম্মুর চিন্তা হল ভারি
খোকা কিগো শেষকালে দিল আহা আড়ি?
কোথা গেলে খোকার বাবা এস তাড়াতাড়ি
আমার সোনা মান করেছে?
জানতে চান বাবা
মায়ের সাথে রাগ করে তো মস্ত বড় হাবা
তাই কি তুমি রাগ করনা দাদির সাথে বাবা?
বাবা হাসেন, মায়ের দোয়া না পেলে কি মস্ত বড় হবা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

