ভালবাসাবাসি
যদি থাকে বসে এক স্নিগ্ধ দুপুর
ঝাঁঝা রোদ্দুর-- ফেননিভ শয্যা আকুল
হয়ে কোন উদাসিনা মোহন বামার
মানসী শরীরী প্রেমে ক্রমশ অপেক্ষায় ব্যাকুল
এইখানে ছুঁয়ো নাকো, বুকের পাজরে প্রিয়তমা
নির্মেদ কটিতে পার রাখতে কোমল হাত
শুকোয়নি কষ্ট বুকের, রয়েছে বিরহ অযুত এখনো জমা
প্রহর থেকে প্রহর কাটুক মন্থনে মৈথুনে আহা!
চুম্বন দিলে তো অকস্মাৎ
তুমি তবে ঘাটে বসে যাও লক্ষী আমার
উথালি যৌবনের প্রক্ষালন জড়ুর দরকার
এই যে শুরু হওয়া নতুন জলকেলি আমার তোমার
রজকিনী প্রেম কিগো তুল্য তাহার?!
বিবস মুহুর্তগলো বাহুতে রইল বাধা
একই বলে তো সুখ আর কেদনা রাধা!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

