কয়েকদিন আগে দুটি বাংলা ব্লগ এর একটি " সচলায়তন" এ বাংলাদেশ থেকে প্রবেশ করা যাচ্ছেনা। আমি অবস্য এই লাইনে নতুন। সচলায়তনে আমি কোন দিন যাইনি।
শুনেছি ওখানে প্রতিবাদের ভাষা গুলো অগ্রহনযোগ্যভাবে অমার্জিত।
আমি যেহেতু কোনদিন কোন পোস্ট পড়িনি তাই মন্তব্য করা থেকে বিরত রইলাম।
মুক্তচিন্তার কথা যদি বলি , তাহলে , ডান বাম সকল চিন্তার সমাবেশ এর কথা এসে যায়। ধর্মবিরুদ্ধ বাদিরা অমার্জিতভাবে ধর্মনিষ্ঠদের গালাগাল করে , থাকে । কেউ যদি তাদের এই ধরনের ভাষাব্যাবহারকে , অসভ্যতা বলে আখ্যা দেন , আমি তাকে সর্বতভাবে সর্মথন করব।
আমি এও শুনেছি , এবং এই ব্লগে কারো কারো লেখা পড়ে একটা সরল ধারনায় পেয়েছি যে , ওখানে জামাতিদের ব্যাপারে সবাই একাট্টাভাবে গালিকলার ব্যাবহার করে থাকেন। আমার প্রশ্ন হল জামাতি প্রভাবে যখন মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্মপাওয়া দেশে ব্লগ ব্লক করা থেকে আরাম্ভ করে সর্বোচ্চ বিচারিক সিদ্ধান্ত আসে , তখন মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির দাবিদাররা কি শুধূ গালাগাল করেই যাবেন?
প্রচন্ড হতাশাবাদিরা , পরাজিতরা পরিশেষে সহিংশ আচরন করে থাকে।
জামাতের কাছে কি তবে আমরা অজামতীরা বিপর্যয় স্বীকার করে নেইনি? এহেন সহজবোধ্য গালাগাল চর্চা আমাদেরকে এমন ইঙ্গিতই প্রদান করে। কারো পছন্দ না হলেও এটাই এখন বাস্তবতা।
আরেকটি বিষয় বলে নিচ্ছি। , আমি আমার নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানে দেখেছি, মুক্তবুদ্ধিওয়ালারা যখন মদ-গঞ্জিকার মুক্ত সেবন কর্ম নিয়ে ব্যতিব্যাস্ত থাকেন, তখন জামাত শিবির এর ছেলেরা , নামাজ পড়ছে অন্যকে নামাজে ডাকছে, এবং অবস্যই দিনমান পড়াশোনা করে করে , সরকারী প্রশাসনে ঢোকার প্রতিযোগিতায় নিজেদের অপরিহার্যভাবে উত্তির্ণ করে নিচ্ছে।
আজ যে আমরা , জামাতিদের এই বাড়বাড়ন্ত দেখে হতাশা আর ভুয়া আস্ফাল প্রকাশ করি , তা , জামাতিরা অর্জন করেছে, কেউ তাদের হাতে ধরে দেয়নি।
জামাতিদের এই আপাত অর্জনকে , আপনি চাইলে আপাত বিজয়ও বলতে পারেন।
সুতরাং সাবধান হওয়া উচিত। গালাগালি বাদ দিয়ে , কাজ করুন।
জামাতিদের গালি দিতে গিয়ে , এদেশের ১৪ কোটি মানুষের ধর্মবোধকে আহত করার চালবাজি চর্চা কেন? দুই কলম পড়াশোনা শিখেই ইসলাম ধর্মকে গালি দিয়ে নিজেদের প্রগতিশিলতার ছবক যে বেশ খোলতাই ও মজবুত হয়েছে এই প্রমান দেখানোর খায়েস কেন জাগে?
এত অসহিষ্ণতা কেন?
বিশ্বের সেরা দশজন চিন্তাবিদের সকলেই ইসলাম অনুসারী । সাম্প্রপ্রতিক জড়িপে এই তথ্য প্রকাশ পেয়েছে। এমকি এর মধ্যে ইউসুফ আলী কারযাভীর মত কট্টর ইসলামী চিন্তাবিদ ও আছেন।
অযথা ইসলামকে নিয়ে টানা হেচড়া না করে পারলে ইসলাম নিয়ে আরো পড়াশুনা করুন। শুনেছি, পড়াশোনার পাট চুকিয়ে এখন মুক্তচিন্তার কথিত দাবিদাররা ... আস্ফাল আর পন্ডিতমন্যতায় জর্জরিত আছেন। সত্যিই কী মারাত্বক আফিম মার্কস মিয়া দিয়ে গেছেন!!
যদি এই রকম চলতে থাকে, তাহলে এখন যে চিৎকার করার স্বর টুকু আছে ভবিস্যতে হয়ত তাও থাকবেনা। বেশি চিৎকার করলে গলা বসে যায় এটা ভুললে তো চলবেনা।
আজকে শুধু ব্লগ ব্লক হয়েছে। কালকে আপনি ব্লক হতে পারেন.। একটু ভাবুন,।
ভাবনা হয়ত ভাল পথের দিশা দিতে পারে--

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

