somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জইন্নার মাও দাদি

২৩ শে জুলাই, ২০০৮ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বয়স তখন নিতান্ত অল্প।
আমার মায়ের স্কুলের চাকরী। আমাকে দাইমা ধরনের একজন মহতী নারীর কাছে রেখে , তিনি স্কুল করতেন। এমন খারাপ লাগত! মায়ের জন্য অপেক্ষায় থাকতাম। " জইন্নার মা দাদি" ( যার কাছে আমাকে রেখে যাওয়া হত) আমাকে নিয়ে সারা পাড়া ঘুরে বেড়াতেন। এর বাড়ি ওর বাড়ি , এই পাড়া ! ঐ পাড়া! সত্যি একসময় আমি আমার মায়ের কথা যেতাম ভুলে। আমি " ডাবল মাস্টার" এর ছেলে হওয়াতে বিভিন্ন বাড়িতে খাতির যত্ন মন্দ হতনা।
আমার মনে আছে, যে বাড়িতেই আমি আর আমার " জইন্নার মাও দাদি" গেছি , কিছুনা কিছু দিয়ে আপ্যায়ন করা হয়েছে। কেউ একটু মাস্টার এর বেটা বলে গাল টিপে দিয়েছে। আবার তরুনি কিশোরি অথবা জুয়ান স্বাস্থবতি বউরা নানান রকম খচরামিও কম করত না। আমি অনেকেরই ছিলাম "সুয়ামি" । আমাকে নিয়ে কীসব বলাবলি হত আর সবাই হেসে গড়াগড়ি যেত। ব্যাপার গুলো তখন কিছুই বুঝতামনা। এখনও যে বুঝি তাও নয়। তবে এই টুকু বোধ হয়েছে, সম্পর্কিয় খুচরা-পিচ্চি বয়স এর দেবরদের , ভাই সম্পকীয়দের নিয়ে বোধ হয় বেশ আদি কৌতুক এর
চাল রয়েছে আমাদের অঞ্চলে।

আজ এতদিন পরে আমার জইন্নারমাও দাদির কথা খুব মনে পড়ছে।
তার ইন্তিকালের আগের বেশ কয়েক বছর তিনি পক্ষাঘাতজনিত কারণে শয্যাশায়িত জীবন যাপন করেছেন। আমি তখন ক্লাস ধরেছি। সেটা মধ্য নব্বই এর কথা। আমি প্রতিদিন স্কুলে যাবার সময় একবার আবার স্কূল থেকে আসার সময় একবার তাকে দেখে আসতাম। তার প্রাণ ভরা দোয়া সারা গায়ে আক্ষরিক অর্থেই মেখে আসতাম। তিনি সামান্ন হাটতে পাড়তেন লেংচে লেংচে। আমি করতাম কি তার পরেও তার কোলে ওঠার বায়না ধরতাম।
মুরুব্বিরা আপত্তি করতেন। কিন্তু জইন্নারমাও দাদি আমাকে ঠিকই কোলে নিতেন। তিনি প্রথমে পা ছড়িয়ে মাটিতে বসতেন, তার পর আমাকে নিতেন কোলে। তিনি আমার সাথে এমনভাবে মিশে ছিলেন যে , মাকে আমি জিজ্ঞেস করেছিলাম , তিনি আমার আপন দাদি কিনা।

তাকে নিয়ে আমার অনেক স্মৃতী । কিন্তু কেন যেন লিখতে ইচ্ছে হচ্ছেনা।
শুধু বুকের মধ্যে খচখচ করে এটা ভেবে যে " আহা দাদি এখন আমাকে দেখে কত খুশি হতেন!" তার বড় স্বপ্ন ছিল , আমাকে বড় দেখবেন। আমি আমার আব্বা মার চেয়েও বড় পাশ দিয়ে বড় মাস্টার হব! আমি হয়ত, আব্বা মার চেয়েও বড় পাশ দেব , কিন্তুু মাস্টার তো হতে ইচ্ছা হয়না দাদি!
এই দেশে মাস্টার হওয়া অনেক কষ্টের জীবন দাদি! তুমি আমাকে ক্ষমা করো।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×