আমার নিজের জগত একান্তই ঘর কেন্দ্রিক।
ঘরের বাইরে তেমন যাইনা। ঘরে থাকি বলেই কিন্তু এটা ভাবা ঠিক হবেনা যে , আমি কর্মহীন অফুরান সময় নিয়ে বসে আছি। আমিও আমার বিদ্যালয়ে যাই , সামান্ন যে কয়টা বন্ধু আছে , তাদের সাথে বন্ধুতা জারি রাখার জন্য আড্ডাবাজিও করি।
জীবনে প্রেম একটা বড় ব্যাপার । প্রেম না করলেও প্রেমে পড়ি অহরহ।
সবাই পড়ে, মুলত যারা প্রেম করেনা তারাই একটু বেশি প্রেমে পড়ে। প্রেমে পড়া মানে হল , প্রেমাস্পদকে নিয়ে বসে বসে আকাশ পাতাল ভাবা। আকাশ পাতাল ভাবাভাবি ,উথাল পাথাল মন নিয়ে .. জাগতিক কর্ম নিয়ে , সময় কাটছে বেশ ব্যস্তসমস্ত ভাবে। তাই বেশকিছুকাল অনলাইন দিনপুন্জ খালি পড়ে ছিল ।
আজকে আসলাম আবার । কয়েক জনের লেখা পড়লাম। বেশ ভাল লাগল। সবাইকে শুভেচ্ছা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

