well,জীবনটা আসলে কী ??
এই প্রশ্নের উত্তর বোধকরি,কেও কোনোদিন খুঁজে পায় না। জীবনের এই ছোট্ট সেতুটা পার হওয়ার পর হয়তো বুঝতে পারা যাবে, জীবন কি?? কিন্তু পরলোকে কি মানুষের বোধশক্তি থাকবে?? মানুষ কি এখনকার মতো উদাস হয়ে ভাবতে পারবে??? চায়ের কাপ সামনে রেখে চা জুড়িয়ে যাওয়ার পরও মানুষ ভাবতে থাকে - এরকম কি দেখা যাবে তখন??? থাক আলোচনা ভূল রাস্তায় চলে যাচ্ছে। লেখা শুরু করলাম জীবন নিয়ে , চলে গেল মৃত্যুতে। অবশ্য জীবনের আমোঘ পরিনতি তো এটাই। তবুও, জীবন নিয়ে দু-চার লাইন লেখার আগেই মৃত্যু এসে পরড়াটা কী বড্ড তাড়াতাড়ি না????
মাঝে মাঝে মনে হয় না জীবন একটা গাছ । কারও কারওটা সুগন্ধ-সুরভী, গোলাপ, গন্ধরাজ। আবার কারোটা সুফল-প্রসবা আম-কাঁঠাল-লিচু। আর কারো কারোটা আমার মত মাকাল ফল গাছ। কেও কেও আদার বটবৃক্ষের মত, সারাজীবন ছায়া দাবে,পাখিদের ফলাহার করবে। তারপর কোন উপকারিতা নেই বলে সকান্ডে (কান্ড সহ) কাটা পড়বে।
যেটাই হোক, গাছ কিন্তু প্রতি বছর নতুন নতুন পাতা ছাড়ে। শীতের ঝড়ানো কষ্ট ভুলে নতুন করে শুরু করার প্রত্যয় নিয়ে শুরু হয় সবকিছু। কিন্তু মানুষ কী তা পারে??? কয়েকজন পারলেও সবাই পারে না।
© The Premon 2011 !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


