somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চোরাবালি - সমালোচোনা

২২ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“চোরাবালি”
অভিনয়েঃ ইন্দ্রনীল (সুমন), জয়া(নবনি), শহিদুজ্জামান সেলিম(ওসমান), এটিএম শামসুজ্জামান, সোহেল রানা প্রমুখ
কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যঃ রেদওয়ান রনি
সিনেমাটোগ্রাফিঃ খায়ের খন্দকার
প্রডিউসারঃ সালেহিন স্বপন

সমালোচনাঃ
চোরাবালি ছবিটি নায়ক বা নায়িকা নির্ভর ছবি নয়। ছবির পোস্টারে যদিও আমরা ইন্দ্রনীল আর জয়ার ছবি দেখতে পাই তথাপিও এই ছবিতে নায়কের ভূমিকা খুবই সামান্য, নায়িকা জয়ার ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। যদি এই ছবির মূল চরিত্রের কথা বলা হয়, তবে সেটা হল শহিদুজ্জামান সেলিম। অসামান্য অভিনয় করেছেন ভিলেন হিসেবে। যদিও চোরাবালি নামকরন করা হয়েছে নায়ক সুমনের চোরাবালি থেকে উত্থানের অধ্যায় থেকে তথাপিও ওসমান চরিত্রের কারণে সুমন চরিত্রটি যথাযথভাবে ফুটে উঠতে পারেনি। তার গাম্ভীর্য, চাটুকারিতা, চলাফেরা ও মুখভঙ্গী – এক বহুরূপী গডফাদার চরিত্রকে জীবন্ত করে তুলেছে। ইন্দ্রনীল সেন তার চরিত্রে পরিপক্কতার পরিচয় দিয়েছেন, তার সুঠাম দেহ, আকর্ষনীয় চেহারা হৃদয়গ্রাহী। কিন্তু শহীদুজ্জামান সেলিমের এই অভিনয়ের কাছে ম্লান হয়ে যায় ইন্দ্রনীল সেনের অভিনয়। জয়া আহসান ভালো অভিনয় করেছেন।
বিশ বছরের আশ্রয়দাতা ওসমানের সাথে সুমনের বিরোধ যে ঘটনায় প্রেক্ষিতে হয় তা অপেক্ষাকৃত দুর্বল। প্রশ্ন করা যায় সাংবাদিক নবনীর সাথে সন্ত্রাসী কিলার সুমনের সম্পর্কের বাস্তবতা নিয়ে, সামঞ্জস্যহীনতা নিয়ে। নবনীকে অপহরনের পর গাড়িতে তার হাত সামনের দিকে বাঁধা ছিল, তথাপিও গাড়ি থেকে নামার পর দেখা যায় নবনীর হাত পেছন দিকে বাঁধা, এই ব্যাপারটিও দর্শকদের চোখ এরায়নি। তাছাড়া ছবির শেষে এটিএম শামসুজ্জামানের অনুপস্থিতি শেষাংশতে প্রশ্নবিদ্ধ করে, শেষে এই দিকে বিশেষ নজর দেয়া উচিৎ ছিল বলে মনে করি।
সিনেমার উল্লেখযোগ্য দিক এর সিনেমাটোগ্রাফি। অসাধারণ কাজ দেখিয়েছেন খায়ের খন্দকার। বিভিন্ন আঙ্গেল থেকে তার ধারন করা দৃশ্যগুলো আলো আধারির মিশ্রণে অন্যরকম মাত্রা পেয়েছে। অ্যাকশন+থ্রিলারধর্মী এই ছবিতে অনেক হাস্যরসও বিদ্যমান।
আড়াই ঘন্টার সিনেমায় বর্তমান সময়ের প্রতি গুরুত্ব সর্বাধিক। ঘটনাপরম্পরা বজায় রেখে নিচ্ছিদ্র কাহিনী তৈরীর আন্তরিক প্রচেষ্টা স্পষ্ট ফুটে উঠেছে সিনেমায়। নামকরন যদি আমরা ভিন্ন চোখে দেখি তাহলে একটা মেসেজ সবার জন্য, চোরাবালিতে আর নয়, দেশিও ছবির ভিন্নমাত্রায় চোরাবালি থেকে উঠে আসুন, অনেক পরিচালক ও কাহিনীকার আছেন আপনাদের এই চোরাবালি থেকে মুক্তিদানের জন্য।


সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২১
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×