আগের কয়েকটি পর্বের বিষয় ছিল, বিভিন্ন পণ্যের প্রদর্শনী উপলক্ষে অপ্রাসংগিক ভাবে নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করা নিয়ে। এর মাধ্যমে পণ্যের প্রদর্শনীর চেয়ে নারীকে অশ্লীল ভাবে প্রদর্শনই যেন মূখ্য হয়ে উঠে।
এরপর সাম্প্রতিক কাল থেকে শুরু হয়েছে বিভিন্ন কনসার্টের নামে অশ্লীলতার মহড়া। এখন বাংলাদেশে পহেলা বৈশাখ, ইংরেজী নববর্ষ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানী ও শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে দেশী-বিদেশী শিল্পীদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্টের। সেই অনুষ্ঠানে মন্ত্রীরা পর্যন্ত উপস্থিত থেকে উৎসাহ দিচ্ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, এখন দিবস মানেই উদ্দাম ও অশ্লীল কনসার্ট!!!
কি পাচ্ছে এসব অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ? যুবক-যুবতীদের নৈতিকতা ধ্বংস ছাড়া আর কোন অর্জন আছে এসব কনসার্টের? হাজার-হাজার যুবক-যুবতীর অবাধ মেলামেশা ও তাদের সামনে উদ্দাম নৃত্য সহ অশ্লীল গানের অনুষ্ঠান কি দিচ্ছে বাংলাদেশকে? কোথায় যাবে ভবিষ্যৎ প্রজন্ম? এভাবে তৈরি হওয়া প্রজন্ম কি দিতে পারবে জাতিকে?
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



