somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীর সমঅধিকারের দাবীতে মানববন্ধন ও একটি সিনেমার গল্প..

১৪ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারীর সমঅধিকার নিশ্চিতকরন ও জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের দাবিতে সংসদ ভবনের সামনে জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের একটি মানববন্ধনের দৃশ্য। ছবিটি একটু ভাল ভাবে খেয়াল করুন। ব্যানারের বাম পাশে দু'জন নারীকে দেখা যাচ্ছে, গলায় প্লেকার্ড ঝুলিয়ে রেখেছেন। তাদের পাশেই ব্যানারের এককোনা ধরে আছেন আরেকজন নারী। এই তিন জনের শাড়ি দেখেই বুঝা যায় খুব বেশী দামি নয়। তাদের পাশেই ব্যানারের ভিতরে দু'জন নারী তারা নিশ্চয় ওই সংগঠনের নেত্রী হবেন, তাদের পোষাক এ তিন জনের চেয়ে বেশী দামী। আবার রোদ থেকে বাঁচার জন্য চোখে একজনের চশমা। অর্থাৎ পোষাকে সবাইকে সমঅধিকার দেয়া হয়নি। সেই ব্যানারের মাঝামাঝিতে একজন নারী দাঁড়িয়ে। সম্ভবতঃ তিনি ওই সংগঠনের সভানেত্রী হবেন। সভানেত্রী হিসেবে তিনি ওই সংগঠনের একজন কর্মীকে দিয়ে নিজের মাথার উপর ছাতা ধরিয়ে রেখেছেন। বাকী নারীরা কাঠফাঁটা রোদের ভিতর গলায় প্লেকার্ড ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন। এখন সেই নেত্রী যদি আসলেই সমঅধিকারে বিশ্বাস করতেন তাহলে সকল নারী যারা তার ডাকে ওই মানববন্ধনে হাজির হয়েছেন তাদের সবার জন্য সমান ছাতা ও ছাতা ধরার লোকের ব্যবস্থা করতেন।

বিষয়টি খেয়াল করলে ধরা পড়বে। এর মাধ্যমে কি প্রমাণিত হয়? আসলে যারা সমঅধিকারের কথা বলেন তারা নিজেরা তা মানেন না। মানেন না এ কারণে, সমঅধিকার সম্ভব নয়। সম্ভব ও প্রয়োজন, সুষম বা নায্য অধিকার। অর্থাৎ যার যতটুকু অধিকার প্রয়োজন তার সবটুকুই দেয়া।

এই সব দেখে হুমায়ুন আহমদের একটি সিনেমার কথা মনে পড়ে।
দুজন নাতনী গ্রামে গিয়ে গরীবদের প্রতি দাদার বৈষম্যের খুব প্রতিবাদ করেন।
একদিন দাদা নাতনীকে জিজ্ঞেস করলেন তোমার সাথে যে গ্রামের একটি মেয়ে সবসময় থাকে, খেলে- সে রাত্রে কোথায় ঘুমায়?
নাতনী বলেন- কেন মাটিতে!
দাদা বলেন- তুমি কোথায় ঘুমাও?
নাতনীর উত্তর- খাটে!
তখন দাদা বললেন, যে মেয়েটি তোমার সাথে সারাদিন ঘুরাঘুরি করে, তোমার সাথে সাথেই থাকে, তাকে তুমি ঘুমানোর সময় নিজের সাথে একই খাটে ঘুমাতে দাওনা, এক সাথে একই টেবিলে খেতে দাওনা, এটা কি বৈষম্য নয়? তখন নাতনী চুপ মেরে গেল।

আমাদের মধ্যে যারা নারীর সমঅধিকারের কথা বলেন তারা কি সিনেমার সেই নাতনির মতো?

আগের পোষ্ট- মেয়েদের পুরুষের পোষাক পরা ও একটি আত্মহত্যার ঘটনা...
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৫২
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×