somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু চীনা ভূত:

১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু চীনা ভূত:
শিশু ভূতঃ এই ভূতগুলি একেবারে নিরিহ ভূত। শিশুরা অবশ্য নিরিহই হয়। এরা শুধু একটাই কাজ করে, নিশুতি রাতে শকুনের কান্না নকল করে কাঁদে।

বোঁচা ভূতঃ বোঁচা ভূতগুলি হয় ছোট-খাটো। এদের নাক থাকে চীনাদের চেয়েও অনেক বোঁচা, প্রায় নাই বললেই চলে। রাতের বেলা নির্জন রাস্তায় একাকী কোনো পথচারী পেলে তারা নাকিসুরে গুনগুন করে গানগায়।

খুকী ভূতঃ মহিলা সম্প্রদায়ের এই ভূতেরা তরুনী বয়সের হয়। এদের সবচেয়ে লক্ষনিয় বিষয় হচ্ছে “চোখ”। এদের চোখ থাকে ট্যারা। আর এই ট্যারা চোখে তাকিয়ে ছেলে-ছোকরাদের মাথা ঘুরিয়ে দিতে ওস্তাদ এই খুকী ভূতেরা।

দেঁতো ভূতঃ নাম দেখেই বুঝতে পারছেন এই ভূতদের বড় বড় দাঁত আছে। বড় বড় দাঁত থাকলে কি হবে, এরা কিন্তু মোটেও কামড়ায় না। কিছুটা বোকা এই ভূত শুধু গাছের ডালে পা লটকে নিচে মাথা ঝুলিয়ে হি হি করে হাসে দাঁত বের করে। এই দেঁতো হাসি রাতের বেলা একাএকা যে দেখেছে সে বুঝেছে- কত হাসিতে কত দাঁত।

সুড়সুড়ি ভূতঃ সুড়সুড়ি ভূত গুলি খুই আমুদে ভূত। এদের প্রধাণ কাজই হচ্ছে সুড়সুড়ি দিয়ে সকলকে আনন্দ দেয়া। এদের বিশাল লম্বা লম্বা হাত থাকে, আর তাদের শুরীর হয় তুলতুলে নরম। রাতের বেলা এই বিশাল লম্বা নরম হাতগুলি জানালা গলিয়ে সুয়ে থাকা বা ঘুমন্ত মানুষের বগলের নিচে সুড়সুড়ি দিয়ে হাসাতে চায়। এই হাসির প্রচেষ্ঠাতে যদি আপনি ভয় পান সে দোষ নিশ্চই সুড়সুড়ি ভূতের নয়।

এই অংশ টুকু অপ্রাপ্তবয়স্কদের জন্য নয়। যারা এখন প্রেম করছেন তাদেরও এই অংশটুকু পড়ার দরকার নেই। যারা বিয়ে করে ফেলেছেন তাদের পড়ে কোনো ফায়দা হবে না আফসোস ছাড়া। তাহলে পড়বে কারা? যারা এখনো প্রেমে পড়েননি শুধু তারা। তবে “অপ্রাপ্তবয়স্করা” ছাড়া বাকি সকলেই পড়তে পারেন নিজ দায়িত্বে।

প্রেমের ভূতঃ এরা ছেলে বা মেয়ে দু’ধরনেরই হয়ে থাকে। মোমের মত নরম মেয়ে প্রমের ভূতগুলির মাথায় থাকে কোঁকড়ানো কালো লম্বা চুল, কোমর পর্যন্ত লুটিয়ে পরে। নাভির উপরের অংশের জামা বলতে পড়ে তারা শুধু ব্রেসিয়ার, যা অনেক কষ্টে কোনো রকমে ধরে রাখে স্তনযুগল, তবুও অর্ধেক বেরিয়ে থাকে দুই স্তনের ভাঁজ। আর নাভির নিচের অংশে থাকে একটুকরো সবুজ রেশমী কাপড় জড়ানো। নাভির নিচের লজ্জা ঢাকতে গিয়ে নিজেই লজ্জা পায় রেশমী কাপড়ের ছোটো টুকরটি। এরা একবার কারো ঘাড়ে চাপলে সারা জীবনে আর নামে না। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে প্রেমের ভূত যদি আপনার ঘাড়ে চাপে তাহলে আপনি ছাড়া অন্য কেউই আপনার প্রেমের ভূতকে দেখতে পাবে না, যদিও প্রমের ভূত সদাসর্বদাই আপনার সাথেই থাকবে।
ছেলে প্রেমের ভূতগুলি কেমন হয় আমার জানা নেই, আপনাদের জানা থাকলে শেয়ার করতে পারেন।

সূত্রঃ “When the Ghost Loves” by পু সুং লিং। (খসরু চৌধুরীর অনুবাদ “প্রেমের ভূত” অবলম্বনে)
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×