somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দর নরমানবের চোখ জ্বলছিল শেয়ালের লালসায়....

২০ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন তোর সাথে পথ চলা শুরু হয়েছিল
তখন অবিশ্রান্ত চলায় ছিল আনন্দ
কানের মাঝে ঝংকৃত হতো সুর
"আমার এই পথ চলাতেই আনন্দ"।।

শুনেছিলাম
ঝরণা কল্লোল
চোখে ছিল রঙিন চশমা
সেই চশমায় পিছন ফিরে দেখেছিলাম
সব ধূসর
তাই আর পিছনে তাকাইনি
হতে চেয়েছিলাম শুভ্র পরী।।

পথ চলে যখন লোকালয় পেরিয়ে আসি
আসি এক উপত্যকায়
তখন দেখি,
তিনটা কাঠ বিড়ালী খেলা করছে
ওদের আমি চিনতাম
নাম ছিল,
ঘাস, অরণ্য আর আকাশ
সে ছিল এক মাধুকরীময় বিকেল
অজস্র বছরের খেয়ালী সুখ ছিল
ছিল প্রজাপতির মতো বর্ণালী উপমা।।

সেই তো, সেই তুই
আমায় আঙুল ধরে শেখালি
কি করে ভালো লাগা খুঁজতে হয়
হয়ে রইলি,
মনের রঙিন আরশি।

জানিস আবার সেই উপত্যকায় গিয়েছিলাম
তখন তুই ছিলি না,
ফিরে আসবার সময়
এক শূন্যতা গ্রাস করেছিল
গাছ-লতা ধরে তাল সামলেছিলাম
সুর-তাল-লয়-ছন্দ সব ছিলো
শুধু তুই ছিলি না।।

সেই পথ চলায় পেয়েছিলাম
নপুংসক এক সুবিধাভোগীর দেখা
ভিন্ন স্বাদের এক নরমানব।।

একদিন অন্ধকারে
সুন্দর নরমানবের চোখ জ্বলছিল শেয়ালের লালসায়
দেখেছিলাম হায়েনার শ্বদন্ত
দিনের আলোয় ছিল কৃত্রিম আন্তরিকতা
পথচলায় ছিল স্বার্থের কাঁটাতারের চাদর।।

চলে এসেছিলাম
পিছন ফিরে দেখেছিলাম
মানবরূপী হিংস্র পশুদের
যা শুধু আমাকে দূর থেকে দূরে যাবার তাগাদা দিয়েছিল।।

সন্দিগ্ধ চোখে দেখেছিলাম
নীলাভ আলোয় আমার নখর
অসতর্কতায় উন্মুক্ত সদাবৃত অঙ্গ
উন্মত্ত্ব ঘৃনার উত্তাপে
চোখের লালাভ আভার প্রগাড়তা
বুক চেপে ধরে দেখেছিলাম
ক্ষত চিহ্ন, রক্ত গড়িয়ে নামছে,
আমি তখন শংকিত হয়েছিলাম
ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে
অভাব অনুভব করেছিল স্বত্ত্বা
সে তোর অভাব
যা কখনোই হয়তো আর পূরন হবে না,
জানিস,
সেখানে আজো আছে নমনীয় আত্মা
ভালবাসায় গড়া অন্তর
যে অন্তর আজো ধরে রাখে
এই বাংলা মায়ের সব 'মা'।।

সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১১ দুপুর ১২:০৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×