সে ক্ষনে ভেতর দুয়ারে হুড়কো দিয়েছিলে
উড়ানি উড়িয়েছিলে হাস্য-রসে
বাঁধাতো দেইনি
খেলেছিলে যেমন খুশি,
দাক্ষায়নী সুখে ছিলাম সুখ কাতর ঘুমে
চাঁদিমা লুটায়ে ক্লান্ত ছিল ঝুল বারান্দায়, চাঁদ
বেহাগ সুর ভেজেছিলে দেহ বাঁকে
যৌবনবতীর অঙ্গে রূপিয়া দর্পক
রণস্থলে উগরায়েছিলে অগ্নিকণা
নৈঋর্ত কোনে হয়ে মাতঙ্গী পর্বত
ভোর গগণের লালিমা ছিল লজ্জায় রাঙা, সূর্য
চড়ক-চড়াই বুঝেছিলো ঘুমাইবো এই বেলা,
সেই শেষ দেখা
ভেতর দুয়ারে হুড়কো দেয়া
আজ বার' দুয়ারে
কড়া নেড়েই চলি, অবিরাম
তোর মননের শীশমহলে
ইচ্ছাই, আবারো ঘুমাই শির হস্তে
তা যেন আসক্তির নেশা
কাল বেলায় মাথা কুটি, বেসামাল
আজ, বার' দুয়ারে হুড়কো দেয়া
খুলবো নেই সে ক্ষমতা,
ঐ যে অর্কের বিভা দেখছো
তা এইক্ষনে অক্ষে ধরি
নোনা জল হয় রক্তাক্ত লাভা
চুইয়ে নামে কোন বেয়ে
এসিডের ফোটায় ঝড়ে হৃদয়ে
রাবনের চিতার অঙ্গারে জ্বলে
ধোঁয়ায় ভাসে সুখ স্মৃতি
উন্মাদ, উচ্ছাসে তা উড়াই দিকে দিকে
কিংবা
অবেলায় ভাসি অবেদ্য ক্রন্দনে,
আজ, বার' দুয়ারে হুড়কো দেয়া
কথা গুলো সেটে দিলাম কস্টে
দুয়ারের হিলিয়াম কপাটে,
ভালো থাকিস খুব ভালো
দুয়ার খোলা দেখলেই আসবো
বৈশাখী ঝড়ে
তোর মননে।।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



