পুলিশ আজ বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও কাদের মোল্লাকে পৃথক চার মামলায় ১১ দিন করে রিমান্ডে নিয়েছে। আদালত পল্টন থানায় দায়ের করা একটি মামলায় দুই দিন করে এবং রমনা থানার একটি ও পল্টন থানার অন্য দুটিসহ মোট তিনটি মামলায় তিন দিন করে প্রত্যেককে ১১ দিনের দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মহানগর হাকিম আবদুল মজিদ পল্টন থানার তিনটি মামলায় কামারুজ্জামান, কাদের মোল্লা ও খুলনা বিভাগের ছাত্রশিবির নেতা মিয়া মুজাহিদুল ইসলামকে আট দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
অন্যদিকে মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান রমনা থানার মামলায় জামায়াতের দুই নেতার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপতির গাড়িবহরে হামলা ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে গত ফেব্রুয়ারিতে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে আজ কামারুজ্জামান ও কাদের মোল্লা আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। পরে পৃথক দুই আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
সুত্র: প্রথম আলো
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১০ রাত ৮:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


