আমি বিবেক। যদিও ব্লগে আজ নতুন মুখ। নতুন নিক। নতুনভাবে আগমন। প্রাচীন কাল থেকেই সংবাদপত্রকে ধরা হচ্ছে সমাজের এক দর্পন হিসেবে । ব্লগ হল একটা চলমান সংবাদপত্র। আমাদের ছোট ছোট অভিজ্ঞতা, তাত্ক্ষনিক ঘটনা এবং চলমান ঘটনা প্রবাহ এবং পরিশেষে কিছুটা সাহিত্য দিয়ে আমরা সাজাতে পারি ব্লগটাকে। সমাজকে নিয়ে যেতে আরও একধাপ এগিয়ে। সেই প্রত্যয় নিয়েই বাংলা ব্লগে আমার আগমন।
কিন্তু ব্লগ অবিজ্ঞতা অনেক দিনের। ফেব্রয়ারি মাসে টি.এস.সি চত্তরে সামহোয়ার ইন পিকনিকের প্রথম মিটিং এ আগত ব্লগারদের দেখার সৌভাগ্য হয়েছিল।
সেদিন টি.এস.সি চত্তরে এসছিলেন রাহুল, ক্যামেরাম্যান, সারিয়া আপু, কালপুরুষ দা, নিলুসহ অনেকেই। যাদের সাথে আড্ডা দেওয়ার সৌভাগ্য হয়েছিল আমার।
আজ নিজেই চলে এলাম আপনাদের মাঝে।
আসুন সবাই মিলে সবুজ বাঁচাই একসাথে সবুজে বাঁচি.......
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০০৮ রাত ৯:৫২