ছাত্রলীগের জন্মদিনে রামদা এসোসিয়েশনের শুভেচ্ছা
জন্মদিনের কেকের সামনে ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ
৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগকে শুভেচ্ছা জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় লোকাল অস্ত্রশস্ত্র। দিবসের প্রথম প্রহরে বাংলাদেশ দা সমিতি এবং রামদা এসোসিয়েশন যৌথভাবে ছাত্রলীগকে শুভেচ্ছা জানায়। দা সমিতি তাদের শুভেচ্ছা বাণীতে বলে, “ছাত্রলীগের বুকের উষ্ণতায় আমরা টিকে থাকবো যুগের পর যুগ। ছাত্রলীগ না থাকলে এতোদিনে ইতিহাস হয়ে যেতাম।”
রামদা এসোসিয়েশন শুভেচ্ছা জানাতে গিয়ে নিজেদেরকে ছাত্রলীগের অমর প্রেমিকা দাবি করে বলে, “জীবন পুরিয়ে যাবে, ভালোবাসা পুরোবে না জীবনে।” এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি বাবু জয়রাম দা।
চলতি মৌসুমের উৎপাদনে ব্যস্ত থাকায় স্ব-শরীরে উপস্থিত হতে পারেনি চাপাতি সমিতির কেউই। প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলো একটি মাঝারি সাইজের ছুরি। ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতির হাতে শুভেচ্ছাবাণী ধরিয়ে দিয়ে গলির মোড়ে এসে ব্যস্ত হয়ে পড়েন তিনি।
এদিকে শুভেচ্ছা জানাতে এসে মারামারিতে জড়িয়ে পড়েছে হকিস্টিক যুব সংঘ এবং গজারি ফোরামের কর্মীরা। লাইনে দাঁড়ানো নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতি এবং শেষে মারামারিতে পরিণত হলে ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ ভেতর থেকে বের হয়ে আসেন। সেখানে উপস্থিত থেকে তিনি মারামারি পরিদর্শন করেন। শেষে বিজয়ী হকিস্টিক যুব সংঘের কর্মীদের সাথে হস্তমর্দন করেন এবং শুভেচ্ছা গ্রহণ করেন।
শুভেচ্ছা গ্রহণ শেষে সেঞ্চুরিয়ান মানিক স্মরণে ৩০ সেকেন্ড নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে আর কিছু করা হয়নি।
একটু দেরি হয়ে গেলো পোস্টা দিতে ,কিছু মনে করবেন না কাকুরা
অনেক ঝামেলাই থাকি তাই সময় পাইনা
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।