somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাক মাথা থেকে বিদ্যুৎ উৎপাদন

২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পানি, বায়ু, গ্যাস, তেল, কয়লা, পরমানু, সৌর শক্তি থেকে বিদ্যুত উৎপাদনের পর এবার টাক মাথা থেকে বিদ্যুত উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করেছে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামের এক কৃষক। আজ সকালে জেলার প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি তার উদ্ভাবনের বর্ণনা দেন। এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষক জমির আলী এমন আবিষ্কারের পেছনের গল্প শোনাতে গিয়ে বলেন, “আমি সারাদিন মাঠ থেকে কাজ শেষ করে বাড়ি ফিরেছিলাম। প্রতিদিন যেখানে আমি টানা ৫ ঘন্টা কাজ করি, সেখানে ওইদিন করেছিলাম টানা ৮ ঘন্টা। প্রতিদিনের মতো সেদিনও আমার স্ত্রী আমার টাক মাথায় কদুর তেল মাখতে এসে শর্টসার্কিটে আক্রান্ত হয়ে পাশে পড়ে যান। এরপর ঘর থেকে একটি ইলেক্ট্রিক ভোল্টেজ মিটার এনে দেখা যায়, আমার মাথা ভর্তি বিদ্যুত এবং তা প্রায় ৮০০ ভোল্টেজ পর্যন্ত সরবরাহ করছে।”
এ ঘটনার পর জমির আলী চলে যান পল্লী বিদ্যুত সমিতির অফিসে। ততক্ষণে ১০০০ ভোল্টেজ ছাড়িয়ে যায়। পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তারা মনে করছেন, টানা ৮ ঘন্টা ধরে সূর্যের তাপ কোন টাক মাথায় পড়লে তা রূপান্তরিত হয়ে বিদ্যুত শক্তির রূপ নেয়। এসময় কর্মকর্তাগণ শক্তির রূপান্তর নিয়ে একটি সূত্র পড়ে শোনান।
একটি পূর্ণ টাক মাথা থেকে প্রতিদিন ৫০ কিলোওয়াট উন্নতমানের বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা। এ বিষয়ে আমরা যোগাযোগ করেছি প্রধানমন্ত্রীর কার্যালয়ে। চলমান বিদ্যুত সংকট মোকাবেলায় জমির আলীর আবিষ্কৃত পন্থা সরকার লুফে নেবে কিনা, জানতে চাইলে জানানো হয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে প্রধান এবং আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে সমন্বয়ক করে একটি সম্ভাব্যতা যাচাই কমিটি ইতোমধ্যেই গঠন করা হয়েছে।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫০
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×