পাউয়ারপার্টির নেতা তিনি ঘুষ খেয়েছেন
ব্যাংক দালানের নিচে বসে জুস খেয়েছেন
খুব গোপনে বস্তা বোঝাই ক্যাশ নিয়েছেন
সাথে আরো মিনিস্টারের ঠ্যাস নিয়েছেন।
ব্যাংকে বসেই কর্তা সাহেব লাল হয়েছেন
এক চালানেই তিল ফুলিয়ে তাল হয়েছেন
মেদ ভুড়িকে রাতারাতি ঢোল করেছেন
নিজের পাতে মাখামাখি ঝোল করেছেন।
বাংলাদেশের জনগণও ঠিক ধরেছেন
কোনখানে কার কতটুকু লিক ধরেছেন
এসব খুবই অল্প টাকার হাল বলেছেন
জবাব দিতে মন্ত্রী আবুল মাল বলেছেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

