যেসব বন্ধুরা সাহিত্য জগতের পথচারী তাদের সহযোগীতা চাইছি।
আমি স্কুল জীবনে একটু আধটু কবিতা আবৃতি করতাম। তখন একটা কবিতা খুব ভাল লেগেছিল কিন্তু কখনোই কবিতার নাম, কবি ও কাব্যগ্রন্থের নাম জানতে পারি নাই। কেউ জানাতে পারলে কৃতার্থ হব। কবিতাটি হল -
দাঁড়াও...
নিজেকে প্রশ্ন কর...
কোন পক্ষে যাবে?
রাইফেল তাক করে আছ মানুষের দিকে
সঙীন উচিয়ে আছ ধূর্ত নেকড়ের মত
পায়ে বুট
সুরক্ষিত হেলমেটে ঢেকে আছ মাথা
সশস্ত্র তোমার হাত... সংগঠিত...
কে তোমাকে ছোঁয়?
তোমার বুলেট মানুষের বুক লক্ষ্য করে ছুটে যাচ্ছে
তোমার বুলেট মানুষের মাথার খুলি উড়িয়ে দিচ্ছে
তোমার বুলেট মানুষের হৃৎপিন্ড স্তব্ধ করে দিচ্ছে
তুমি গুলি ছুড়ছো... তুমি গুলি ছুড়ছো মানুষের দিকে...
...
...
...
আজ তুমি বিত্তের পাহারাদার, বিত্তবানের প্রহরী
বিত্তবান তোমাকে ব্যবহার করছে তার বিত্তের স্বপক্ষে
বিত্তের বিরুদ্ধে তাই যখন শ্লোগান ওঠে শহরে ও গ্রামে
যখন মিছিল নামে রাজপথে মানুষের দাবির মিছিল
যখন মিছিল নামে রাজপথে মানুষের ক্ষুধার মিছিল
তখন তোমার হাতে গর্জে ওঠে তীক্ষ্ম রাইফেল
তুমি ব্যবহৃত হও, নিরুপায় ব্যবহৃত হও
তোমার হাতের ভিতর তখন শোষকের হাত
তোমার আঙুল সে তখনে খুনিজান্তার আঙুল
তোমার সুশিক্ষিত পা সে তখন স্বৈরাচারের পা
তোমার চোখ তখন এক ঘাতকের খল চোখ
তোমার জিভ তখন এক ঘৃণ্য দুবৃর্ত্তের জিভ
দাড়াঁও...
নিজেকে প্রশ্ন কর...
কোন পক্ষে যাবে?
একদিকে বিত্তবান, অন্যদিকে বিত্তহীন ক্ষুধার্ত মানুষ
একদিকে পুঁজিবাদ, অন্যদিকে সাম্যবাদী শান্তির সমাজ
ইতিহাস সাক্ষী... দেখ অনিবার্য এ লড়াই...
কোন পক্ষে যাবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


