somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ’০৬ নিয়ে কিছু কথা

১৫ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৩ জুলাই শুক্রবার চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো কালচারাল জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ (সিজেএফবি) ও আরটিভির যৌথ উদ্যোগে পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০০৬। ২০০১ সাল থেকে সিজেএফবি এ পারফরম্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান চালু করে। আর এবার তাদের সঙ্গী হয়েছে আরটিভি। জমকালো ও চমকপ্রদ এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি কর্পরেশনের মেয়র সাদেক হোসেন খোকা। অনুষ্ঠানে টেলিকম পার্টনার ছিল একটেল, স্টাইল পার্টনার মাত্রা, বিউটি পার্টনার পারসোনা ও ড্রিংক পার্টনার ইওরো কোলা।

পুরো অনুষ্ঠানের অন্যতম যথার্থ ও যোগ্য পুরস্কার হিসেবে চিহ্নিত করা যেতে পারে লাইফ টাইম অ্যাচিভমেন্টকে। আলী যাকের, শবনম, আলম খান ও আজম খানকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়।

কালচারাল জার্নালিস্টদের বিচারে এ অ্যাওয়ার্ডগুলো দেয়া হলেও এবার একটি জুরি বোর্ডের মাধ্যমে একে আরো স্বচ্ছ হিসেবে প্রমাণ করার চেষ্টা আয়োজকরা করলেও তা কতোটুকু যথার্থ হয়েছে তা কিন্তু প্রশ্নই থেকে যাচ্ছে!

বিগত সরকারের আমলে অপারেশন ক্লিন হার্টের পর জাতীয় সংসদে দায়মুক্তি অধ্যাদেশের মাধ্যমে পুরো ব্যাপারটির যেভাবে নিষ্পত্তি ঘটে এবারের অ্যাওয়ার্ডেও জুরি বোর্ডের কাজও যেন ছিল অ্যাওয়ার্ডগুলোর স্বীকৃতি দেয়া মাত্র!

অথচ কে কোন ক্ষেত্রে কেন অ্যাওয়ার্ডটি পাচ্ছে বা অন্য মনোনয়নপ্রাপ্তদের তুলনায় তার অ্যাওয়ার্ডটি পাওয়া কতোটুকু যৌক্তিক তা জুরি বোর্ড ভেবে দেখেছেন কিনা তা অ্যাওয়ার্ডের তালিকা দেখলেই বোঝা যাবে। হয়তো এ কারণেই অনুষ্ঠানস্থলের অনেক দর্শককে কোনো কোনো ব্যক্তির অ্যাওয়ার্ড প্রাপ্তি নিয়ে বাণিজ্য হয়েছে বলেও মন্তব্য করতে শোনা গেছে।

ছোট্ট একটি উদাহরণ দিলেই হয়তো বিষয়টি আরেকটু পরিষ্কার হবে। সেরা সুরকার হিসেবে মনোনয়ন দেয়া হয় সুরকার প্রিন্স মাহমুদ, হাবীব ওয়াহিদ ও রাজেশকে। অথচ সেরা সুরকারের অ্যাওয়ার্ডটি জেতেন রাজেশ। সুরকার হিসেবে তিনজনই নিজ নিজ ক্ষেত্রে পরিচিত হলেও যখনই একসঙ্গে তিনজনের নাম এসে যাচ্ছে ও তা থেকে সেরা নির্বাচন করা হচ্ছে তখনই কিন্তু মানের ব্যাপারে অটোমেটিকালিই প্রশ্ন চলে আসছে। প্রিন্স মাহমুদ আর হাবীবের সঙ্গে রাজেশের স্ট্যান্ডার্ড কিভাবে তুলনীয় হতে পারে তা নিয়ে মিউজিকপ্রেমী যে কোনো ব্যক্তিই ধরতে পারবে।

আবার সেরা বিজ্ঞাপন হিসেবে মনোনয়ন পাওয়া তিনটি টেলিকম কম্পানির মধ্যে একটেল জয়ের বিজ্ঞাপনটিকে সেরা বলে নির্বাচিত করা হয়েছে। একটেল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের টেলিকম পার্টনার হয়েছে বলেই কি এমনটি করা হলোÑ এমন মন্তব্য শোনা গেল পেছনের সারিতে বসা দর্শকদের কাছ থেকে। কারণ বাংলালিংকের দিন বদলের মতন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া একটি বিজ্ঞাপনকে পাশ কাটিয়ে একটেলের অ্যাওয়ার্ড প্রাপ্তি স্বাভাবিকভাবেই দর্শকদের ভাবতে বাধ্য করে যে একটেলের বদলে বাংলালিংক যদি অনুষ্ঠানের টেলিকম পার্টনার হতো তবে হয়তো দিন বদলই সেরা বিজ্ঞাপন হিসেবে অ্যাওয়ার্ড পেতো!

পারফরম্যান্স অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক হওয়াটা স্বাভাবিক। কিন্তু যখন সেটি খুব বেশি পরিমাণেই হয়, তখন কিন্তু পুরো প্রক্রিয়াটিকেই তা প্রশ্নবিদ্ধ করে। আমন্ত্রিত দর্শকদের মুখেই যদি অ্যাওয়ার্ড নিয়ে বাণিজ্য হয়েছে টাইপের মন্তব্য শোনা যায়, তবে তা কেবল অনুষ্ঠান আয়োজক বিনোদন সাংবাদিকদের কাধেই বর্তায় না, বরং সব বিনোদন সাংবাদিকের কাধেই তার দায় এসে পড়ে। বিষয়টি অবশ্যই এমন হওয়া উচিত নয় যে, শর্ষের মধ্যেই ভূত থাকলে ভূত তাড়াবে কে!

সুতরাং ভবিষ্যতে এ ধরনের পারফরম্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিভিন্ন ক্যাটেগরিতে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের ক্ষেত্রে আরো স্বচ্ছতা ও যোগ্যতার মূল্যায়ন যথার্থ হওয়াই উচিত বলে সংশ্লিষ্টরা মনে করেন।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×