আজ গ্রানাডার বিপক্ষে বার্সার অসাধারন একটা ম্যাচ হল।
ফলাফলঃ বার্সা ৫- গ্রানাডা ৩
যদিও শেষ মুহুর্তে আলভেজ লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন তবে খেলা মাত্র ৪ মিনিট বাকি ছিল। তা না হলে কি হত বলা যায় না। কারন গ্রানাডা ও বেশ পাল্টা আক্রমন করছিল।
আজ গ্রানাডার বিপক্ষে হ্যাট্রিক এর মাধ্যমে মেসি সিজার রদ্রিগেজ এর অনেক পুরাতন ৫৭ বছরের রেকর্ড ভেংগে দিয়েছে। বর্তমানে বার্সার ইতিহাসে মেসি ই সর্বোচ্চ গোল দাতা। তার গোলের সংখ্যা দাড়ালো ২৩৪। ১৯৪২-১৯৫৫ এই ১৩ বছরে সিজার বার্সার হয়ে গোল করেছেন ২৩২ টা। আর মেসি মাত্র ২৪ বছর বয়সে সেই রেকর্ড ভেংগে দিয়ে এখন নতুন রেকর্ড করলেন।
গত তিন বছরই ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন। মাঠের এই পারফরম্যান্সের প্রভাব পড়েছে লিওনেল মেসির আয়েও। সম্প্রতি ফ্রান্স ফুটবল ম্যাগাজিন এক জরিপ চালিয়ে বছরে সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকা করেছে। তাতে বিশ্বসেরা মেসিই আছেন সবার ওপরে। পারিশ্রমিক আর স্পনসর-স্বত্ব মিলিয়ে বার্সেলোনার আর্জেন্টাইন তারকার বছরে আয় তিন কোটি ৩০ লাখ ইউরো। বাংলাদেশি টাকায় ৩৫৬ কোটি ১৭ লাখেরও বেশি!
আয়ের হিসাবে মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহাম। এলএ গ্যালাক্সি তারকার বার্ষিক আয় প্রায় ৩৩৯ কোটি ৯৮ লাখ টাকা। মেসির মাঠের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো আছেন তিনে। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকার বছরে আয় প্রায় ৩১৮ কোটি ৪০ লাখ টাকা।
চতুর্থ নামটি স্যামুয়েল ইতো। রাশিয়ার অখ্যাত ক্লাব আনঝি মাখাচকালায় যোগ দেওয়া ক্যামেরুন তারকা বছরে পাচ্ছেন ২৫১ কোটি ৪৮ লাখ টাকা (প্রায়)।
কোচদের মধ্যে যথারীতি সর্বোচ্চ আয় হোসে মরিনহোর। কদিন আগে অন্য এক জরিপেও বিশ্বের সর্বোচ্চ আয় করা কোচদের তালিকায় এক নম্বরে ছিলেন রিয়াল মাদ্রিদ কোচ। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের জরিপও সমর্থন জানাল সেটাই। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের হিসাবে রিয়ালের পর্তুগিজ কোচের বার্ষিক আয় ১৫৯ কোটি ৭৪ লাখ টাকা প্রায়।
এই জরিপে দ্বিতীয় নামটি কার্লো আনচেলত্তি। প্যারিস সেন্ট জার্মেইয়ের ইতালিয়ান কোচের আয় প্রায় ১৪৫ কোটি ৭১ লাখ টাকা। আগের ওই জরিপে দুই নম্বরে ছিলেন বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা। এবার তিনি তিনে। গার্দিওলার আয় ১০২ কোটি ৫৩ লাখ টাকা।
তালিকায় চমক হয়ে এসেছে চীনের জাতীয় দলের স্প্যানিশ কোচ হোসে কামাচোর নামটি। সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচের বার্ষিক আয় ৬৫ কোটি ৮৪ লাখ টাকা। আছেন নয় নম্বরে। দশে ম্যানচেস্টার সিটির ইতালিয়ান কোচ রবার্তো মানচিনি।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১২ ভোর ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



