মন আমার, যেন রঙিন ঘুড়ি
চায় আকাশ পানে উড়তে
মন আমার, যেন প্রজাপতি
চায় তোমার পাশে ঘুরতে ৷
মন আমার, যেন কৃষ্ণচূড়া
চায় রাঙাতে বুড়ো পৃথিবী
মন আমার, যেন রঙতুলি
চায় আঁকাতে তোমার ছবি ৷
মন আমার, যেন অচেনা দুপুর
চায় উদাস করতে তোমাকে
মন আমার, যেন রূপালী নূপুর
চায় তোমাকে আবার সাজাতে ৷
মন আমার, যেন পাগলা সানাই
চায় সুরে ভুবন মাতাতে
মন আমার, যেন যাদুর কাঁঠি
চায় তোমার ঘুম ভাঙাতে ৷
মন আমার, যেন সদ্য লেখা
একটি রঙিন কবিতা
মন আমার, যেন রঙধনু
আকাশে আঁকা ছবি তা ৷
মন আমার, যেন উদাসী হাওয়া
চায় এলোমেলো ঘুরতে
মন আমার, যেন অবুঝ শিশু
চায় তোমার রঙে পুড়তে ৷
মন আমার, যেন অথৈ সাগর
চায় তোমায় প্রেমে ভাসাতে
মন আমার যেন সুখের অসুখ
চায় তোমাকে আবার কাঁদাতে ৷
মন আমার, যেন নিঝুম দ্বীপ
চায় একলা তোমায় ভাবতে
মন আমার, যেন দূর পৃথিবী
চায় তোমায় কাছে ডাকতে ৷
মন আমার, যেন দূর দিগন্ত
চায় অসীমে গিয়ে মিশতে
মন আমার, যেন শরতের মেঘ
চায় তোমার আকাশে ভাসতে ৷
মন আমার, যেন প্রথম বাসর
চায় তোমায় বুকে জড়াতে
মন আমার, যেন প্রেমের চিঠি
চায় তোমার মনে হারাতে ৷
মন আমার, যেন শেষ বিকেলের
শেষ গোঁধুলীর আলো
মন আমার, চায় নতুন করে
তোমাকে বাসতে ভালো ৷
মন আমার, যেন অলস সময়
চায় তোমায় চেয়ে দেখতে
মন আমার, চায় আকাশ কুসুম
স্বপ্নগুলো বিলোতে ৷৷
-------
(কবিতাটা বেশ আগে লেখা৷ প্রথম সবকিছু লেখার কয়েকদিন পর এটা লিখেছিলাম, যদিও লেখার সাথে সাথেই বুঝেছিলাম, প্রথম সবকিছুকে ধরা সম্ভব হয়নি৷ আসলে প্রথম সবকিছুর মত কবিতা বেশি আসেনা, কিন্তু যদি আসেও, প্রথম সবকিছু যেমন হঠাৎ চলে এসেছিলো, সেরকমই হয়তো কখনো হঠাৎ চলে আসবে৷ যাই হোক, এত কথার অবতারনা এই কারনে যে, কালকে হঠাৎ দেখি রাশেদ মিয়া প্রথম সবকিছুতে লিখে রাখছে, "এরকম আরেকটা দেন না"৷ তাই আজকে এইটা দিলাম৷ এইখানে দেখি অনেকে অনেককে লেখা উৎসর্গ করে, রাশেদ মিয়ারে এইটা উৎসর্গ করার সাহস পেলাম না, পাছে কেউ আবার হোমো ভেবে বসে, হা হা হা৷)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

