হয়তো এখনো, কোন অচেনা দুপুর
এলোমেলো পায়ে, বাজিয়ে নুপুর
তোমাকে উদাস করে৷
হয়তো এখনো, কোন বৈশাখী গান
তোমার মনে, ভুলে অভিমান
খেলা করে৷
হয়তো এখনো, কোন সূর্য্য সকাল
ঝলমলে রোদের, স্বর্নালী বিকাল
আকুল করে তোমাকে৷
হয়তো এখনো, কোন কৃষ্ণচূড়া
শেষ বিকেলের, শেষ পাতাঝরা
তোমাকে বিষন্ন করে৷
হয়তো এখনো, কোন স্বর্নালী সুর
দূর থেকে দূর, আরো বহুদূর
ভাসায় তোমাকে৷
হয়তো এখনো, তুমি একলা ভাবো
তোমার বুকে, আমার ছবি আঁকো
কোন ঘুম ভাঙা রাতে৷
হয়তো এখনো, তোমার হাসি
মাতাল করা সুরে, বাঁজিয়ে বাঁশি
মাতায় ভুবন৷
হয়তো এখনো, ভোরের শিশির
দু'হাতে ভরে, মেখে আবির
ওড়াও পবন৷
হয়তো এখনো, কোন বৃষ্টির দিন
ভালোলাগা গানের বাজিয়ে বিন
তোমাকে উতল করে৷
হয়তো এখনো, তোমার কপালের টিপ
অসহ্য ভালোলাগার জ্বালিয়ে প্রদীপ
রাঙায় পৃথিবী৷
হয়তো এখনো, তোমার চোখে
আমার আঁকানো স্বপ্ন ভাসে
মন অজানায়৷
হয়তো এখনো, প্রবল অস্থীরতা
কাছে আসার, অবুঝ ব্যাকুলতা
তোমাকে কাঁদায়৷
হয়তো এখনো, মনটা তোমার
দূর অজানায়, হারায় আবার
ভুল করে আমারি তরে৷
হয়তো এখনো, তুমি ভাবো একা
প্রথম দিনের, সেই প্রথম দেখা
আমাদের৷
হয়তো এখনো, তুমি এলোচুলে
অভিমানী মনে, সব কিছু ভুলে
ভাবো আমাকে৷
হয়তো এখনো, কোন কবিতা
তোমাকে ভাবায় আমার ছবিটা
তোমার অজান্তে৷
হয়তো এখনো, কোন জোস্না রাতে
একলা তুমি, দাঁড়িয়ে ছাঁদে
ভাবো বুঝি আমার ছোঁয়া৷
হয়তো এখনো, কোন সাঁঝের বেলা
একলা বসে, ভুলে অবহেলা
তুমি পথ চেয়ে থাকো৷
ভাবো বুঝি এই আমাকে
ভাবো বুঝি এই আমাকে৷৷
© রোডায়া

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

