somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসিমুখ প্রত্যাশিত

১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

* খরগোসকে বোঝাচ্ছে জিরাফ, "বুঝলে হে, বিবর্তনের ফলে আমাদের গলা লম্বা হয়ে সুবিধাই হয়েছে। এখন কোন সুস্বাদু খাবার খেলে সেই খাবার যতক্ষণ আমাদের গলা দিয়ে নামতে থাকে ততক্ষণ আমরা তৃপ্তি পেতে থাকি।"
খরগোসের পাল্টা প্রশ্ন, "আর যখন তোমাদের বমি আসে তখন?"

* ব্যাঙের লাফ দেয়ার ক্ষমতা নিয়ে থিসিস করছে এক মেধাবী ছাত্র। প্রথমে সে খুঁজেপেতে একটা ব্যাঙ ধরে আনলো। তারপর ব্যাঙটাকে একটা টেবিলের ওপর রেখে চিৎকার করে উঠলো, "লাফ দে!" ব্যাঙ লাফিয়ে দুই ফুট গেলো। ছাত্রটি তার নোটবুকে লিখলো, "চার পা ওয়ালা ব্যাঙ লাফ দিয়ে দুই ফুট দূরত্ব অতিক্রম করে।" এরপর সে ব্যাঙটার একটা পা কেটে ফেলে একইভাবে "লাফ দে!" বলে চিৎকার করে উঠলো। ব্যাঙ এবার লাফিয়ে গেলো দেড় ফুট। ছাত্রটি তার নোটবুকে লিখলো, "তিন পা ওয়ালা ব্যাঙ লাফ দিয়ে দেড় ফুট দূরত্ব অতিক্রম করে।" এভাবে সে পর্যায়ক্রমে ব্যাঙটার সবকটা পা-ই কেটে ফেলে দিলো। এরপর আবার "লাফ দে!" বলে চিৎকার করলো সে। কিন্তু যতই চিৎকার করে ব্যাঙ বাবাজী তো খুব স্বাভাবিকভাবেই আর লাফ দেয়না। চ্যাঁচাতে চ্যাঁচাতে ক্লান্ত হয়ে ছাত্রটি শেষে তার নোটবুকে লিখলো, "যেসব ব্যাঙের পা নেই তারা কানে শুনতে পায়না।"

* এক বিজ্ঞানী এতই আত্মভোলা যে গতরাতে তিনি তাঁর লাঠিটাকে বিছানায় শুইয়ে নিজেকে লাঠি ভেবে সারারাত ঘরের এককোণে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন।

* শিক্ষকঃ বলতো পানির সংকেত কী?
ছাত্রঃ H, I, J, K, L, M, N, O.
শিক্ষকঃ এসব তুমি কী বলছো?
ছাত্রঃ কেন আপনিই তো কাল বললেন পানির সংকেত H to O.

* ছাত্ররা এসেছে বায়োলজি পরীক্ষা দিতে। প্রশ্নপত্র পাওয়ার পরে তো তাদের মাথা খারাপ হওয়ার যোগাড়। প্রশ্ন এসেছে একটাই- Create life. Justify your answer.

* গবেষণাগারে কাজ করতে করতে এক বিজ্ঞানী ভাবলো, অনেক তো কাজ হলো এখন একটু বাইরে বেরিয়ে হাল্কা কিছু খেয়ে আসি। পাশের এক হোটেলে ঢুকলো সে। সবকটা টেবিলই ভর্তি হয়ে আছে, শুধু একটা টেবিলের তিনটি চেয়ারের দুটিতে একটা লোক আর একটা কুকুর বসে আছে, বাকি চেয়ারটা খালি। বিজ্ঞানী আবার কুকুর ভয় পায়। কিন্তু কিছু করার তো নেই। অগত্যা সে ভয়ে ভয়ে টেবিলের সামনে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করলো, "ভাই আপনার কুকুর কি কামড়ায়?" লোকটা বলল, "না ভাই আমার কুকুর কাউকে কামড়ায়না।" বিজ্ঞানী নিশ্চিন্ত হয়ে যেই না চেয়ারে বসেছে অমনি ঘাউ করে কুকুরটা দিলো বসিয়ে এক কামড়। রাগে যন্ত্রণায় চিৎকার করতে করতে বিজ্ঞানী লোকটাকে বলল, "কি আপনি না বললেন আপনার কুকুর কাউকে কামড়ায়না? "
"এটাতো আমার কুকুর না", লোকটা উত্তর দিলো।

* একরাতে রাস্তা দিয়ে তিনজন বিজ্ঞানী হেলতে দুলতে যাচ্ছে। এরপর হলো কী একজন বললো আমাদের জীবনে অনেক কষ্ট চলো বন্ধুরা আমরা আত্মহত্যা করি।এই কথা শুনে বাকিরা তাকে বারবার ধন্যবাদ জানাতে লাগলো এরকম সুপার এক খানা প্ল্যান করার জন্য। তারপর তারা যে যার বাসায় চলে গেলো ঘুমাতে।
১৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×