
২০০৩ সাল থেকে কবিতা, আর ২০০৮ সাল থেকে গল্প, উপন্যাস, নাটক, গান লেখার চেষ্টা করছি। দুই দশক পেরিয়ে গেছে। কিছু কিছু লেখা নিজের কাছে অখাদ্য মনে হওয়ায় সংগ্রহে রাখিনি। হয় পুড়িয়ে ফেলেছি, নয়তো ছিঁড়ে ফেলে দিয়েছি। তাও যা আছে, অনেক। সামনে আরও কিছু হয়তো ফেলে দেব।
এক সেকেন্ডের নেই ভরসা, তাই সব লেখা পাণ্ডুলিপি আকারে রেখে দিচ্ছি। আগের দুটো কবিতার বইতে (সংশোধিত আকারে সামনে হয়তো প্রকাশিত হবে।) প্রায় ১৫০টির মতো কবিতা আছে। এছাড়া বাকি কবিতা (অনেক বাদ দেওয়ার পরও।) দিয়ে ৫-৬ ফর্মার করে ৯-১০টা বই হয়ে যাবে।
গল্প আছে বেশ কিছু। অপ্রয়োজনীয়গুলো বাদ দিলেও ৪-৫টা গল্পের বই হয়ে যাবে। উপন্যাস আছে দুটো। প্রবন্ধও আছে বেশ কিছু।
ব্লগে এবং বিভিন্ন সাইটে অনেক লেখা পোস্ট করা আছে। অনেকে পড়ে অ্যাপ্রিশিয়েট করেছেন। অনেকে সমালোচনাও করেছেন। সেসব মাথা পেতে নিয়েছি, যেহেতু নিজের সীমাবদ্ধতা সম্পর্কে অবগত আছি। জীবন-বাস্তবতায় লেখালেখিতে পূর্ণ মনোযোগও দিতে পারিনি। এতদসত্ত্বেও আমার কোন লেখা আপনাকে মুগ্ধ করেছে, হাসিয়েছে, কাঁদিয়েছে?
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২৬ রাত ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



