শেষটা এমন হবে তা কখনো ভাবিনি । শুনেছি ত্যাগেই সুখ ; কিন্তু এ কেমন সুখ
? বুকে চাপ দিয়ে থাকা কষ্ট আর অঝোর কান্নাকে কি কেউ সুখ বলে ? আমি
তোমাকেও বুঝি । সব দোষ আমার সেটাও জানি । কিন্তু এটা ছাড়া আমার আর উপায়
ছিলোনা । তুমি যেদিন প্রথম হাতে হাত রেখেছিলে সেদিন থেকে জীবনসঙ্গিনী
ভেবেছি তোমাকে । তোমার প্রথম স্পর্শ পেয়ে মনে হয়েছিল আমি এই পৃথিবীর
সবচেয়ে সুখি । আর আজ মনে হচ্ছে আমিই সবচেয়ে দুখী ।
মাত্র ৩০ সেকেন্ড !! এই ৩০ সেকেন্ডেই আমার জীবনের সবকিছু ওলট পালট করে
দিয়েছিলো । একটি ফোন , তিনটি কথা , জীবনের সব এলোমেলো চিন্তাভাবনা গুলোকে
যেন একটি বিন্দুতে একীভুত করলো । মনে মনে গড়ে তুললাম তোমার একটি ছবি ।
প্রতিদিন রং দিলাম । মনের রংয়ে রাঙিয়ে তুললাম । আমার মনের রাজ্যে রাণী
করলাম তোমায় । তবে জানো প্রথম যেদিন তোমায় দেখেছিলাম সেদিন মনে হচ্ছিল পৃথিবীর
অষ্টম আশ্চর্য আমি দেখছি । আমার মনের রাজ্যের রাজরাণীর সাথে এতটুকু
পার্থক্য তোমার ছিল না । বরং তোমার স্বলজ্জ ভাব আমাকে আরো বিমোহিত করলো ।আমি তখনই নিজেকে তোমার কাছে পুরোপুরি সমর্পন করেছি ।
১টা এস এম এস । মুহুর্তের মধ্যে তুমি কেঁদে দিলে , রাগ করলে ,ভূল বুঝলে
আমায় । কিন্তু তুমি কি জানো রাগ করলে সবচেয়ে সুন্দর লাগে তোমায় !! ইচ্ছা
করেই এস এম এস টা দিয়েছিলাম সেদিন । তোমার রাগ দেখবো , রাগ ভাঙানো কথা
বলবো , জোকস বলবো , গান শুনাবো আর তুমি মিথ্যা অভিমান দেখায়ে মুখ লুকায়ে
মিটিমিটি হাসবে বলে । কিন্তু এতটা ভালোবাসো কেন তুমি ? এখনো ওদিনের কথা
মনে পড়লে প্রচন্ড খারাপ লাগে , নিজেকে আঘাত করতে ইচ্ছে করে । এই আমার
কারণেই সেদিন তোমার চোখে জল এসেছিলো ।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠানো , ক্লাসে যেতে বলা , ঔষুধ খেতে বলা ;
সবকিছু মনে করিয়ে দেয়া যেন ছিলো তোমার কাজ । জানো এখন আর কেউ আমাকে 'গুড
নাইট' বলেনা তাই সারারাত নির্ঘুম কেটে যায় । কত স্বপ্ন ছিলো দুজন সবুজ
পোশাকে হাত ধরে অজানার পথে হাঁটবো , আইসক্রিম খাবো , আর গাইবো ভালবাসার
গান । দুজনের হাতে থাকবে গোলাপ , ভালবাসার রং হবে লাল । কিন্তু ভালবাসা
হয়ে গেল নীল , জীবন হয়ে গেলো বর্নহীন । এখন শুধু বাঁচার জন্য বেঁচে থাকা
, হৃদয়ের ক্ষতকে জিইয়ে রেখে নিজেকে নিজে কষ্ট দেয়া । ভালবাসি তোমায় ,
ভালবেসে যাবো আজীবন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


