বাংলা ভাষার ইয়ার্কি আর ক্রিকেট ভাষার ইয়র্কারের মধ্যে গোষ্ঠীগত সম্পর্ক রয়েছে কিনা, তা নিয়ে ভাষাবিদরা নীরব। তবে চেতনাগত দিক থেকে ইয়র্কারকে ব্যাটসম্যানরা একজন খবিস বোলারের ডেলিভারি-ইয়ার্কি ভাবতেও পারেন।
যুক্তি দিয়ে কেউ বাধ সেধে বলতে পারেন, এখানে ইয়ার্কির প্রশ্ন অবান্তর। বরং উনবিংশ শতাব্দীর মধ্যভাগে আবিষ্কৃত এ বোলিং-কৌশলের মূল লক্ষ্য ছিল আগ-বাড়ানো ব্যাটসম্যানকে প্রতারিত করে উইকেট গুড়িয়ে দেয়া।
যে বল ব্যাটসম্যানের ব্যাটের তলায় এসে পিচ খায়, তা-ই ইয়র্কার। আর যে ব্যাটসম্যান ইয়র্কারের শিকার হয় তাকে বলা হয় ইয়ার্কড্ (ইয়র্কারগ্রস্ত!)।
যে সব ব্যাটসম্যান পপিং ক্রিজ ছেড়ে ওভার-স্টেপ নিয়ে ছক্কা অথবা চৌকো পেটানোর খায়েশে মশগুল থাকেন, ইয়র্কার তাদের জন্য একটা মূর্তিমান দুঃস্বপ্নের নাম।
একবিংশ শতাব্দিতে বিশ্বায়নের কিশতিতে চড়ে ক্রিকেট বিস্তারের পাশাপাশি ব্যাটসম্যানদের প্রেস্টিজ ইস্যুও বেশ টনটনে হয়ে গেছে। এখন তারা আর এনটিসড বা প্রতারিত হতে চান না, তারা ইয়র্কড হন অথবা ইয়র্কারের শিকার হন।
তাদের যুক্তির পরিধি বেড়েছে। যুক্তি দেখিয়ে বলেন Ñ পপিং ক্রিজ থেকে ব্যাটসম্যান বেরিয়ে এলে এবং বোলার ইয়র্কার দিলে কিইবা করার থাকতে পারে? তারা আরো বলেন, হাফ ভলি বা ফুলটস মারতে গিয়ে ব্যাটসম্যান ভুল করতেই পারেন। তখন না হয় মানা যায় যে, ডেলিভারিটি মূলত ইয়র্কার ছিল। যুক্তির মাহাত্ম্য বটে!
ইয়র্কারের সঙ্গে ইংল্যান্ডের ইয়র্কশায়ার অঞ্চলের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। ধারণা করা হয় ১৮৬০-এর দশকে ইয়র্কশায়ার থেকে ইয়র্কার শব্দটি উদ্ভূত হয়েছিল। প্রকৃত ব্যাপার হচ্ছে টু ইয়র্ক বা টু ইয়র্কশায়ার বলতে কাউকে প্রতারিত করাকে নির্দেশ করে এবং এটা একটা স্ল্যাং বা উপভাষা। পরবর্তীকালে বোলিংয়ের ধরনের কারণে উপভাষাটি ক্রিকেটে আশ্রয় নেয়। হ্যাঁ, ইয়র্কারের মাধ্যমে বোলার ব্যাটসম্যানকে মূলত প্রতারিত করেন, নিদেনপক্ষে বোকা বানান।
মজার ব্যাপার হচ্ছে, তারপরও কেউ কেউ দাবি করেন, ইয়র্কশায়ারবাসীর প্রতারণা থেকে ইয়র্কার শব্দটি উৎপত্তি হয়েছে। তবে বিরুদ্ধবাদীদের দাবি হচ্ছে Ñ ইয়র্কার শব্দটির সঙ্গে ইয়র্কশায়ারের কোনো সম্পর্ক নেই, যেমন করে ইয়র্কশায়ার পুডিং আসলে পুডিং নয় (মাংসের পুর দেয়া মাখন সমেত পাকানো বড়া বিশেষ)। তাদের দাবিটা এমনÑ ইয়র্কার শব্দটির সঙ্গে সম্পর্ক হচ্ছে জার্ক (ঝাকুনি) বা রেঞ্চ (আকস্মিক ও তীব্র মোচড়) এর সঙ্গে। ব্যাখ্যাটা মন্দ নয়। তবে ক্রিকেটপ্রেমীরা এতো ব্যাখ্যার ধার ধারেন না।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।