ইংরেজি হ্যাঙ শব্দটির মহিমা বড়ই অনন্ত! যেমন : আই গট দি হ্যাঙ অব ইউর আর্গুমেন্ট Ñ আমি তোমার যুক্তির তাৎপর্য বুঝতে পেরেছি, হ্যাঙ ইট Ñ ধুত্তোর! নিকুচি করি!, লেট থিংস গো হ্যাঙ Ñ চুলোয় যাক, তাতে আমার কি!, হ্যাঙ অন Ñ সবুর করো, হোয়্যার হি হ্যাঙিং আউট নাউ? Ñবর্তমানে সে কোথায় বাস করে?, হি হ্যাঙ আপ অন মি Ñআমার কথা শেষ হবার আগেই সে টেলিফোন ছেড়ে ছিল, ইত্যাদি।
বুঝতেই পারছেন, উপরের ছয়টি বাক্যে হ্যাঙ শব্দটি অর্থগত দিক থেকে কত্তো তাল-বেতালের!
হ্যাঙ আউট ব্যাট বলতে ব্যাট রোদে শুকাতে দেয়া বা প্রদর্শন করা অথবা টাঙ্গানোকে নির্দেশ করতে পারে, কারণ সংজ্ঞাগত দিক থেকে উপরের ছয়টি অর্থ হ্যাঙ আউট ব্যাটের প্রকৃত মর্ম তুলে ধরতে সক্ষম নয়। প্রকৃত ব্যাপার হচ্ছে এ টার্মটি মূলত অলস ব্যাটসম্যানদেরকে এই বলে ব্যঙ্গ করছে যে, ফুটওয়ার্ক বাদ দিয়ে শরীর বাঁচিয়ে ব্যাটিং না করে ব্যাটটাকে টানা তারে টাঙ্গিয়ে রাখাটাই অধিকতর উত্তম।
টানা তার বা দড়িতে কিপ সেটে অথবা গিট্টু মেরে কাপড় শুকাতে দিলে তা রোদের তাপে শুকিয়ে যায়। ঠিক তেমনি হ্যাঙ আউট টাইপের ব্যাট চালালে ব্যাটসম্যানের রানও শুকিয়ে যায়। অর্থাৎ ব্যাটসম্যান উইকেটকিপার অথবা স্লিপম্যানদের তালুবন্দি হন অনায়াসে।
আইসিসির অফিসিয়াল ভার্সনে বলা হয়েছে, হ্যাঙ আউট ব্যাট হচ্ছে শরীর বাঁচিয়ে পীচ অথবা বলের গতিপথ অনুসরণ করার জন্য পা না নেড়ে স্ট্রোক করা। ফলে এ জাতীয় নির্বিষ শট সহজ ক্যাচ পয়দা করে।
সোজা কথায় বলা যায়, হ্যাঙ আউট ব্যাটের মূল তাৎপর্য হচ্ছে নিজের নির্মিত বোকামির পুরস্কার স্বরূপ বোলারের ঝুলিতে একটা তাজা উইকেট ঢুকিয়ে দেয়া। আসলে স্ট্রোক শুকনো হোক আর ভেজাই হোকÑ গা বাচিয়ে খেলতে গেলেই ব্যাটসম্যানকে বোলার-যমে ধরে।
বোলার-যম তাড়ানোর দীক্ষা নিতে চান? ইংল্যান্ড ও হ্যাম্পশায়ার দলের সাবেক ক্রিকেটার জর্জ ব্রাউনের কাছে চলে যান। তিনি ব্যাট সরিয়ে ফাস্ট বোলারের ডেলিভারি বুক দিয়ে ফিরিয়ে বলতেন, সে তো ফাস্ট বোলার নয়। ১৯২৬ সালে সাউদাম্পটনে ওয়ারউয়িকশায়ারের বিপক্ষে দশ নম্বরে ব্যাটিং করতে দেয়ায় তিনি ক্ষেপে যান। রাগে কিপারের মাথার ওপর দিয়ে ছক্কা হাকান। তারপর ব্যাট ভেঙে দু টুকরা করে এক টুকরা আম্পয়ারের হাতে জমা দিয়ে বাকি টুকরা দিয়েই ব্যাটিং চালিয়ে যান। যেন বুঝিয়ে দিলেন, আমি হ্যাঙ আউট ব্যাটের নিকুচি করলাম।
হ্যাঙ আউট ব্যাটকে একজন ব্যাটসম্যানের হাইবারনেশন (শীতনিদ্রা) পর্ব বলা যেতে পারে কিনা, সে ব্যাপারে জীবতাত্ত্বিক অথবা ক্রিকেটতাত্ত্বিকরা বেশুমার তর্কে মাততে পারেন। তবে বাংলাদেশী ক্রিকেটারদের ব্যাটিং-মাজেজা দেখলে মনে হয় ব্যাটসম্যানরা যেন নাভানা টাওয়ারে বিসিবির কার্যালয়ের ছাদে ব্যাট ঝুলিয়ে রেখে খেলনা ব্যাট নিয়েই বিদেশ সফরে যান।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।