অভিধান প্রণেতারা আর যাই করুন না কেন, ক্রিকেটের মজাদার টার্মগুলোর ব্যাপারে বেশ কঞ্জুসিপনা দেখিয়েছেন। হয়তো ও বিদ্যেটুকু ভালো করে রপ্ত করতে পারেননি, নতুবা ‘মিয়া, খেলা পেয়েছো’ জাতীয় তাচ্ছিল্য দেখিয়ে কৌশলে এড়িয়ে গেছেন।
দেখুন না, থার্ড ডিগ্রি (স্বীকারোক্তি বা তথ্য আদায়ের জন্য দীর্ঘ বা কড়া জিজ্ঞাসাবাদ), থার্ড ডিগ্রি বার্ন (মারাত্মকভাবে চামড়া দগ্ধ হওয়া), দি থার্ড ডাইমেনশন (উচ্চতার মাত্রা), থার্ড পার্টি (তৃতীয় পক্ষ), থার্ড পার্টি ইন্সুরেন্স (তৃতীয় পক্ষ বিমা), থার্ড রেইল (তৃতীয় রেল), থার্ড পারসন (নাম পুরুষ), থার্ড রেইট (রদ্দি বা নিম্নমানের), থার্ড রাইখ (নাৎসী অধীন জার্মানি), থার্ড ওয়ার্ল্ড (তৃতীয় বিশ্ব) ইত্যাদি শব্দের সন্ধান মিললেও থার্ডম্যানের টিকিরও সন্ধান মেলে না অভিধানে।
ক্রিকেটে স্লিপ পজিশন বরাবর বাউন্ডারি সীমানার কাছের স্থানকে থার্ডম্যান বলা হয়। অর্থাৎ ক্রিকেটে থার্ডম্যান মানে তৃতীয় মানুষ নয়, একটা পজিশন বা অবস্থানের নাম। মাঠের সীমান্তবর্তী ডিপ ফাইন লেগ ও ডিপ এক্সটা কাভারের মাঝামাঝি অঞ্চলটিই থার্ডম্যান। থার্ডম্যানের ঠিক বিপরীত অবস্থান হচ্ছে লং অন। থার্ডম্যান ক্রিকেটের একটা উত্তেজনাময় স্থান। কারণ এখানেই ঢাউস ক্যাচগুলোর বধ-কাব্য রচিত হয়।
১৮৬২ সালে ই. উইলশার ক্রিকেটে ওভারআর্ম বোলিং উদ্ভাবন করার পর থেকে থার্ডম্যান অঞ্চলটির গুরুত্ব বেড়ে যায়। তবে ১৯৫০ সাল থেকেই থার্ডম্যান একটি যুতসই ফিল্ডিং ফোর্স হিসেবে বিবেচিত হতে থাকে। সোজা কথায়, তখন থেকেই থার্ডম্যান জোনটি অসতর্ক ব্যাটসম্যানদের জন্য অশুভ হিসেবে চিহ্নিত হয়।
ক্রিকেটে ওভারআর্ম ফাস্ট বোলিং যুক্ত হবার পর থেকে অফ সাইডে ফিল্ডারের সংখ্যা বাড়ে। সেই সঙ্গে বোলারদের তোরঙ্গে বাড়তে থাকে উইকেটের সংখ্যাও। অফ ফিল্ডে ফিল্ডারদের এ অবস্থান বিন্যাস অফ থিউরি নামেও পরিচিত।
১৮৫০ ও ১৮৬০-এর দশকে রেভারেন্ড ক্যানন ম্যাককরমিক থার্ডম্যান জোনে দাঁড়িয়ে বিপক্ষ দলের নিকট বেশ অজনপ্রিয় ফিল্ডারে পরিণত হন। কারণ থার্ডম্যানে দাড়িয়ে ক্যাচ লোফা তার নিত্যদিনের অভ্যাসে রূপ নিয়েছিল। অবশ্য এক্সট্রা স্লিপ পজিশন সৃষ্টি হবার পর থার্ডম্যান পজিশনের ভীতি কিছুটা কমে যায়। বর্তমানে থার্ডম্যানের সামনেই শর্ট থার্ডম্যান পজিশনও সৃষ্টি হয়েছে। এতে ক্রিকেট অধিকতর চ্যালেঞ্জিং হতে পেরেছে। যাইহোক, অভিধান প্রণেতারা এ সেনসিটিভ জোনটিকে এড়িয়ে গেলেও থার্ডম্যান নিজস্ব মহিমায় উজ্জ্বল।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।