জেন্টলম্যানদের ব্যাপার-স্যাপারই আলাদা। দেখুন না, ক্রিকেট ব্যাট-বলের বিশুদ্ধ খেলা হলেও তারা তাতে মাছ ধরার উপকরণ এনে ছেড়েছেন!
ইংরেজি হুক শব্দটি বিশেষ্য অর্থে বাংলায় বড়শি নির্দেশ করে। কিন্তু হুক শব্দটি ক্রিকেটের পাশাপাশি গলফ ও রাগবিতেও ঢুকে গেছে। যিনি হুক করেন, তাকে বলা হয় হুকার।
মার্কিনীরা আবার হুকার শব্দটি দিয়ে যৌনকর্মী বা পতিতাকেও নির্দেশ করে। এবার বুঝুন! ঠেলা সামলান! ভিভ রিচার্ডস অথবা মহিন্দর অমরনাথকে কোনো মার্কিনীর কাছে হুকার হিসেবে পরিচয় করিয়ে দেয়ার পর অবস্থাটা কি দাঁড়াতে পারে? তওবা! তওবা!
প্রাচীন ইংরেজি শব্দ হক হচ্ছে আধুনিক হুক এর বিবর্তিত রূপ। তবে হুক শব্দটা বেশ পয়মন্ত। নানাবিধ অর্থ ছাড়াও শব্দটি দিয়ে তৈরি একাধিক প্রতিষ্ঠিত ফ্রেজও অনেকের জিভের ডগায় লাফায়। বাই হুক আর বাই ক্রুক ফ্রেজটি বিশেষ পরিস্থিতিতে আমরাও বলি। কিন্তু ধান ভানতে শিবের গীত গেয়ে লাভ নেই। ক্রিকেট এরিনা ছেড়ে বাইরে ঢুঁ মারাটা ঠিক হচ্ছে না।
এটা ঠিক যে ক্রিকেটে সবচেয়ে উত্তেজক ও বুক হিম করা শট হচ্ছে হুক। ফাস্ট বোলারদের শর্ট-পিচ ডেলিভারিটি ক্রস ব্যাটে ব্যাক ফুটে লেগের দিকেই ব্যাটসম্যানরা হুকিং করেন।
এ শট মারা যেন তেন কর্ম নয়। কারণ শর্ট-পিচ বলটি ক্ষেপণাস্ত্রের গতিতে মাথা অথবা বুক পানে ধেয়ে আসে নিমেষেই। শট নেবার আগে ব্যাটসম্যান কল্লাটা সরিয়ে নেন। নতুবা শট মিস হলে বোলিং তোপ তার চান্দি বা বুক গরম দিতে পারে।
বুঝতেই পারছেন, ক্রীড়া সাংবাদিকরা কেন হুকার ব্যাটসম্যানদের নামের আগে অথবা পরে কষ্টকল্পিত বিশেষণ বা উপমা প্রয়োগ করেন। ব্যাটেল ফর বার্লিন অথবা দি ডার্টি ডজন ফিল্ম দেখেও তারা হুকের সুখ পান না।
ফাস্ট বাউন্সারে হুক করতে হয় বলে তা অনেকটা পুলের মতো। পার্থক্য এতটুকু, পুল মাটি কামড়ানো শট আর হুক হচ্ছে হাই শট। হাই ব্যাকলিফট ছাড়া হুক মারাটা নিরাপদ নয়। কারণ টাইমিংয়ে হেরফের বা বাউন্সের উচ্চতা নির্ণয়ে ভুল হলে মাথা নত করে পৈতৃক ধন শরীরটা সেইফ করতে হয়। ব্যাটসম্যানরা তাই বাউন্সের গতি প্রবাহ লুক করে হুক (জামা বা দরজার হুক নয়) করেন।
এটা ঠিক যে, বক্সাররাও মওকা মতো হুক (কনুইয়ের গুঁতো) মারেন। কিন্তু ব্যাটসম্যানের হুকের মাঝে যে, শিল্পনৈপুণ্য ও উত্তেজনা রয়েছে, তা আর কোথাও নেই।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।