ফ্রেঞ্চ ভাষা থেকে ইংরেজি বেইল শব্দটির উৎপত্তি। বেইল-এর অর্থ বালতি। কিন্তু শব্দটি ইংরেজি ভাষায় প্রবেশের পর বহুমাত্রিক দ্যোতনা পেয়েছে।
স্বাভাবিক অর্থে বেইল মঞ্জুরের আদেশ পেলে আইনজীবীর ফূর্তি বাড়ে, অপরাধী বগল দাবায়। আবার বেইল উড়ে যাওয়ার দৃশ্য দেখে ব্যাটসম্যান কপাল চাপড়ায়, বোলার শূন্যে লাফায়। মূলত দুটোই খেলা। একটা আইনের, দোসরাটা ব্যাট-বলের। তাই দুই প্রকার বেইলের গঠন-প্রকৃতি এক নয়। এক হওয়া জরুরিও নয়।
এক সময় ক্রিকেটে বেইলের অস্তিত্ব ছিল না। মধ্যযুগে বৃটিশ রাখালরা গাছের গুড়িকে উইকেট বানিয়ে বোলিং করতো। পরে উইকেটের ওপর পাশাপাশি একটা কাষ্ঠখন্ড স্থাপিত হয় এবং এটাই বেইলের আদি পিতা। কিন্তু ভদ্রলোকেরা রাখালদের এ খেলাকে আত্মসাৎ করার পর সময়ের বিবর্তনে বেইল একখন্ড থেকে দুই খন্ডে রূপান্তরিত হয় এবং প্রতিটি খন্ডের দৈর্ঘ্য ১১.১ সেন্টিমিটার এবং স্ট্যাম্পের ওপর শোয়ানো অবস্থায় বেইলের উচ্চতা ১.৩ সেন্টিমিটার পর্যন্ত নির্ধারিত হয়।
যাই হোক বোলার তার বোলিং তোপে স্ট্যাম্প থেকে কমপক্ষে একটি বেইল হালাক বা স্থানচ্যুত করতে পারলে স্ট্রাইকিং ব্যাটসম্যান বোল্ডআউট ঘোষিত হন। অন্য প্রক্রিয়ায়ও বেইল উড়ানোর রীতি রয়েছে।
বেইল উড়ে গেলে ব্যাটসম্যানের আবার বেইল (জামিন) থাকে না। আম্পায়ার তর্জনি উচিয়ে জামিন বাতিল করে মৃত্যুদন্ড দেন (প্যাভিলিয়নে ফেরত পাঠান)। তবে বাতাসের প্রাবল্য থাকলে সদাশয় আম্পায়ার বেইল ছাড়াই খেলার নির্দেশ দিতে পারেন। এক্ষেত্রে পাচটি ব্যতিক্রম ঘটনাও ঘটেছে। যেমন : বেইলের অবস্থান নিশ্চিত করতে আঠা মাখানো (অস্ট্রেলিয়া বনাম প্লেয়ার্স একাদশ, হ্যারোগেট, ১৯০২), চুইং গাম লাগানো (শেফিল্ড শিল্ড, ১৯৫২-৫৩), রাবারের বেইল (১৯০১ সালে লেটনের এক ম্যাচে), স্কারবরোতে একবার হেভিউড লিগনাম এবং আরেকবার লোহার বেইল ব্যবহৃত হয়েছিল। বুঝতেই পারছেন আম্পায়ার বাবাজির ক্যারিশমা ক্যামন বহুমুখি?(ক্লোজআপহাসি)
এ তো গ্যালো প্রতিকূল আবহাওয়ায় বেইলের ফিরিস্তি। কিন্তু বোলিং তোপে বেইল অসহায়ভাবে কতোদূর উড়ে গিয়ে আছড়ে পড়ে? তারও রেকর্ড রয়েছে। রেকর্ডটি এ. ও. বারোজের। ১৯২৫ সালে তাসমেনিয়ার হোবার্টে নিউ টাউনের পক্ষে খেলতে নেমে (নর্থ ওয়েস্ট হোবার্ট দলের বিপক্ষে) তিনি বেইলকে ৮৩ গজ এক ফুট ৯ ইঞ্চি দূরে উড়িয়ে নিয়ে যান।
আগের কথায় ফিরে আসি। এক বেইলের পরিবর্তে দুই বেইলের প্রচলন ঠিক কবে হয়েছিল, সে ব্যাপারে ইতিহাস নীরব। তবে জনশ্রুতি রয়েছে, ১৭৮৬ সালে দুই বেইলের বিধান প্রবর্তিত হয়। অবশ্য হেগার্থ নামে জনৈক ইংরেজ ভদ্রলোক দাবি করেছেন, ১৭৭৬ সালের সেপ্টেম্বরে স্ট্যাম্পের ওপর দুই বেইল প্রথম সংযোজিত হয়।
শেষ কথা : বেইলের আইন কিন্তু বেশ কড়া। বেইল নড়ে উঠলেই আম্পায়ার আঙুল উঁচিয়ে ধরতে পারেন। এক্ষেত্রে বেইলের বানান ও উচ্চারণের সমতার প্রশ্ন তুললেও আইনজীবীদের করার কিছু থাকে না।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।