ব্যাট অথবা ব্যাটসম্যানকে স্পর্শ না করে উইকেটকিপারকে ফাকি দিয়ে যে আইনসিদ্ধ বলটি (ওয়াইড অথবা নোবল ডাকা হয়নি এমন বল) ব্যাটিং দলের রান তোরঙ্গে বাড়তি রান যোগ করে, তা বাই নামে পরিচিত। আম্পায়ার বাই সঙ্কেত জানিয়ে রান বা রানগুলোর বৈধতা ঘোষণা করেন। অন্যদিকে ওয়াইড বা নোবল ডাকা হয়নি এমন বল যদি অনিচ্ছাকৃতভাবে স্ট্রাইকারের ব্যাট ধরা হাতটি বাদে দেহ বা পোশাক স্পর্শ করে গমনপথ থেকে সরে যায় এবং কোনো রান যদি সংগৃহীত হয়, তবে আম্পায়ার লেগবাই সঙ্কেত দেবেন এবং সংগৃহীত রানগুলো যথারীতি লেগবাই লেবেলে ব্যাটিং দলের স্কোরে জমা হবে।
লেগবাই সঙ্কেত প্রদানের আগে আম্পায়ার দুটো শর্ত বিবেচনায় আনেন। প্রথমত ব্যাটসম্যান ব্যাট দিয়ে বলটি খেলার চেষ্টা করেছেন কি না, দ্বিতীয়ত বলটি থেকে আঘাত এড়াতে চেয়েছেন কি না। কিন্তু আম্পায়ার যদি লক্ষ্য করেন, রান নেয়ার চেষ্টা চলছে না বা বল বাউন্ডারিতে পৌঁছাচ্ছে অথবা ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে বলটি দেহ বা পোশাকে লাগানোর চেষ্টা করেছেন, তখন আম্পায়ার লেগবাই বাতিল করে ডেড বলের সঙ্কেত দেবেন।
ক্রিকেট আইনে (১৮৩৫) বলা হয়েছে, ব্যাটের দৈর্ঘ্য হবে ৩৮ ইঞ্চি। কিন্তু আবার অন্য আইনে ব্যাটসম্যানের ব্যাট ধরা হাত বা হাত দুটোকে ব্যাটের অংশ হিসেবে গণ্য করা হয়েছে (কি চমৎকার বৈপরীত্য!)। তাই ব্যাটসম্যানের হাতে লেগে রান হলে তা লেগবাই হিসেবে স্বীকৃতি না পেয়ে সংগৃহীত রান হিসেবেই ব্যাটসম্যানের খাতায় জমা হয়।
চিন্তার স্বেচ্ছাচারিতা কাকে বলে দেখুন! ক্রিকেট আইন প্রণেতারা স্ট্রাইকিং ব্যাটসম্যানের দেহ আর পোশাককে পা মনে করেন। তাই দেহ ও পোশাকে লেগে গতিপথ পরিবর্তিত হয়ে যে রান আসে তার গায়ে লেগবাইয়ের লেবেল চাপানো হয়। যুক্তির মাহাত্ম্য বটে! হাত হলো ব্যাটের অংশ আর দেহ এবং পোশাক হলো পায়ের অংশ!
আসলে বোলারদের জন্য বাই ও লেগবাই সত্যিকারের আশীর্বাদ। কারণ ব্যাট চালানোর জন্য কসরত না করেও রান পাওয়া যায়। সম্ভবত বলটা মাঝে মাঝে ফিল্ডিং সাইডকে সারপ্রাইজ দেয়ার জন্য গুডবাই বলে এবং এই ফাঁকে বাই আর লেগবাই রান স্কোর বোর্ডে অনাহূত (!) প্রবেশ করে! তবে এটা ঠিক যে, বাই বাই বলুন আর গুডবাই বলুন বাই আর লেগবাই রান ব্যাটিং সাইডের স্কোর স্ফীত করার একটি স্বীকৃত মওকা।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।