somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্ডারআর্ম

১৬ ই জুলাই, ২০০৭ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাবা যায়, ক্রিকেট এরিনায় আন্ডারআর্ম বোলিং নিয়ে একটি দেশের প্রধানমন্ত্রীও বিতর্কে জড়িয়েছিলেন! এ বোলিংয়ের গতিপথ নিম্নমুখী হলেও এটা নিয়ে এক সময় বিতর্ক-বাজার ছিল বেশ গরম। আর মন্তব্য! যেন ট্রাইডেন্ট মিসাইল! অবশ্য এককালের এ ক্রিকেট ফ্যাশন এখন রেকর্ড স্মৃতিচারণ অথবা আর্কাইভসে ঠাঁই নিয়েছে।

বোলার মাথার ওপর থেকে হাত না ঘুরিয়ে কাধের নিচ থেকে যে বল ছুঁড়ে দেন তাই আন্ডারআর্ম বোলিং নামে পরিচিত। কাঁধের নিচ থেকে বলা হলেও কতোটুকু নিচ থেকে আন্ডারআর্ম বোলিং বৈধ তার কোনো পরিমাপ না থাকায় ১৯৮১ সালের ১ ফেব্রুয়ারি একটা রগরগে ঘটনার জন্ম দেন বাংলাদেশের সাবেক কোচ ট্রেভর চ্যাপেল। ডাবলিউএমসির ম্যাচ টাই করার জন্য নিউ জিল্যান্ডের প্রয়োজন ছিল শেষ বলে ছয় রান। স্ট্রাইকিং এন্ডে কিউই ব্যাটসম্যান ছিলেন ব্রায়ান ম্যাকক্যাকনি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল তার ছোট ভাই ট্রেভর চ্যাপেলকে বলটি মাটিতে গড়িয়ে (আন্ডারআর্ম বটে!) ছুঁড়তে পরামর্শ দেন।

বোলিং নমুনা দেখে সবাই হতভম্ব হয়ে গেলো। দেশের জয়েও অস্ট্রেলিয়ানরাও খুশি হতে পারেনি। ক্রিকেট বিশ্ব লম্বা ধিক্কার মিছিলের আয়োজন করলো। অস্ট্রেলিয়ার উইকেটকিপার রড মার্শ অবিশ্বাসে মাথা নাড়লেন। হতাশ ব্যাটসম্যান ব্রায়ান ম্যাকক্যাকনি ব্যাট মাটিতে ছুঁড়ে মারলেন। বললেন, এটা একটা ঘৃণ্য অভ্যুত্থান।

ইয়ান চ্যাপেল তারই ছোট ভাই গ্রেগ চ্যাপেলকে প্রশ্ন ছুড়লেন: মাত্র ৩৫ হাজার মার্কিন ডলার অর্জনের জন্য তুমি কয়জন ভাইকে স্যাক্রিফাইস করবে? নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী রবার্ট মুলডুন বললেন, এটা তো কাপুরুষোচিত কাজ। অকল্যান্ডে টি শার্ট বিক্রি হল দেদারসে। যাতে লিখা ছিল : অসি হ্যাড অ্যান আন্ডারআর্ম প্রবলেম (অসিদের আন্ডারআর্ম সমস্যা ছিল)। আর ব্যাটসম্যান ব্রায়ান বললেন, শেষ বলে আমার ছক্কা হাকানোর সম্ভাবনা ছিল হাজারে একবার। (সবই মানলাম কিন্তু জাভেদ মিয়াদাদ আর ইউসুফ ইউহানার জয়ের জন্য শেষ বলে ছক্কা হাকানোর ঘটনাটি যদি আগে ঘটতো তাহলে ব্রায়ান কি বলতেন?)।

এ ঘটনার পরআইসিসি আন্ডার আর্ম বোলিং নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু চ্যাপেল নামক আন্ডারআর্ম লোশনটি আজো তীব্র গন্ধ ছড়াচ্ছে।

তবে কিউই ব্যাটসম্যান ব্রায়ান যদি অসি ব্যাটসম্যান ডুগ ওয়ালটারসের ঘটনাটি জানতেন তাহলে আন্ডারআর্ম বিতর্ক হয়তো ভিন্ন খাতে গড়াতো। ওয়ালটারস একবার বাজি ধরেন, তিনি আন্ডারআর্ম বোলিং থেকে ছক্কা হাকাতে পারবেন। টিমমেটদের একজন তার দিকে একটি আন্ডারআর্ম বোলিং ছুঁড়লেন। ওয়ালটারস প্রথমে বাম পায়ের আঙ্গুল দিয়ে বলটি ঠেকান, বলটি শূন্যে ওঠে। আর এক স্ট্রোকেই তিনি বলটি উড়িয়ে বাউন্ডারি পার করে দেন এবং এক হাজার ডলার জিতে নেন।

আন্ডারআর্ম বোলিং আজ নেই। কিন্তু ক্রিকেট আছে। আইসিসি আছ। অস্ট্রেলিয়ানরা আছে। কিন্তু তাদের আন্ডারআর্ম দুর্নাম মুছে যায়নি। ক্রিকেটে অনেক কিছু ঘটেছে। আরো ঘটবে। কিন্তু বডিলাইনের পর আন্ডারআর্ম বিতর্ক যেন শেষ হবার নয়!
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×