somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডঙকি ড্রপ

২৩ শে জুলাই, ২০০৭ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাধা নিরতিশয় শান্ত প্রাণী। দেখতে ঘোড়ার মতো হলেও পা-দুটো খোটো। আর কান দুটো ইয়া লম্বা। বিজ্ঞজনেরা ফতোয়া দিয়েছেন; গাধার একমাত্র অপরাধ হচ্ছে সে গাধা হয়েই জন্মায়, তাই র‌্যাঙ্ক পায় না।

ইংরেজি ডঙকি শব্দটি শুধু গাধাকেই নির্দেশ করে না-নির্বোধ বা স্থূল বুদ্ধিসম্পন্ন লোককেও নির্দেশ করে। শুধু তাই নয়, ডঙকি ইয়ার্স (দীর্ঘ সময়), ডঙকি ইঞ্জিন (জাহাজের পাটাতনে অবস্থিত বাড়তি ছোট ইঞ্জিন), ডঙকি জ্যাকেট (শ্রমিকদের পরিহিত পানি নিরোধক মোটা কোর্ট), ডঙকি ওয়ার্ক (কোনো কাজের কঠিন ও বিরক্তিকর অংশ) ইত্যাদি ধারণাগুলো আমরা গাধার কল্যাণেই পেয়েছি। অন্যদিকে অস্ট্রেলিয়ানরা ডঙকি ভোট নিয়েও চেঁচায়। যাই হোক, ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীরাও গাধার নিকট থেকে ডঙকি ড্রপ প্রত্যয়টি উপহার পেয়েছেন। ডঙকি ড্রপ উচ্চারণ করতে আবার অনেকে লজ্জা পান। তাই তারা ডি-ড্রপ বলে জাতে থাকতে চান।

ডঙকি ড্রপ হচ্ছে অস্বাভাবিক উচ্চতা নিয়ে যে স্লো-বলটি উইকেটের কাছাকাছি ধপাস শব্দে আছড়ে পড়ে আর এ ড্রপ ব্যাটসম্যানদের সহজ শিকারে পরিণত হয়। ব্যাটিং সাইডের রান তোরঙ্গে একটা অনায়াস ছক্কা অথবা নিদেনপক্ষে একটা চৌকো যুক্ত হয়।

ডঙকি ড্রপ দেয়ার উদ্দেশ্যে যাই থাকুক না কেন, বোলার এ ক্ষেত্রে ব্যর্থ হন। গাধা যখন কোনো কারণে ক্ষেপে গিয়ে উলম্ব নৃত্য জুড়ে দেয়, তখন তার পিঠে বাধা পণ্যরাশির বারোটা বাজে। তারপর এক সময় কান্ত গাধা সশব্দে মাটিতে হুমড়ি খায়। গাধার গাধামিপনা এখানেই: যেমন করে বোলারের ব্যর্থতা ডঙকি ড্রপে। অবশ্য ঠিক যে, আন্ডারআর্ম বোলিংয়ে এ জাতীয় ডেলিভারির প্রচলন বেশি ছিল এবং চ্যাপেল নাটকের পর আন্ডারআর্ম বোলিং নিষিদ্ধ ঘোষিত হয়। তার পরও হাত ফসকে ডঙকি ড্রপ সৃষ্টি হয়।

শুভ সংবাদ হচ্ছে, আজকাল ডি ড্রপের প্রবণতা কমে গেছে। কারণ গাধার পিঠে চড়ার ঝঁক্কি বা মাশুল বেশ চড়া। আবার অসতর্ক ব্যাটসম্যান যদি ডঙকি ড্রপ থেকে ডলি ক্যাচ বানায়, তাহলেও ব্যাটসম্যানের খবর থাকে। তখন প্রশ্ন ওঠে: গাধাটা কে? বোলার নাকি ব্যাটসম্যান?

জীবজন্তুর মধ্যে গাধা, কুকুর (স্টিকি ডগ), র‌্যাবিট আর পাঁতিহাস (ডাক) প্রসঙ্গে ক্রিকেট এসেছে। অবশ্য ক্রিকেটের প্রতি এদের কোনো অনুরাগ আছে কিনা, তার প্রমাণ এখনো জীবতাত্ত্বিকরা দেননি। হয়তো একদিন দিতেও পারেন। আসুন ভবিষ্যতের পানে স্বর্ণ ঈগল দৃষ্টি মেলে আমরা তাকিয়ে থাকি।

শেষ কথা : ২০০০ সালে মিসরে পুরাতত্ত্ব খনন কার্যে হতাশ এক জার্মান দলকে আলোর মুখ দেখিয়ে ছিল একটা ছোট গাধা (আর্জেন্টাইন ফুটবলার ওর্তেগাও ছোট গাধা নামে পরিচিত)। খনন শিবিরের পাশে বাঁধা গাধাটি অজানা কারণে ভয় পেয়ে লাফিয়ে ওঠে। লাফের প্রাবল্যে মাটি সমেত গাধাটি মমির ওপর ধপাস শব্দে পতিত হয়। ব্যাস! পুরাতাত্ত্বিকবিদরা তাদের সাড়ে আট বছরের পরিশ্রমের ফসল গাধার এক লাফের কল্যাণে পেয়ে যান। কিন্তু গাধাটি বুঝতেই পারেনি, মমি গবেষণায় সে কতবড় দিগন্ত খুলে দিয়েছে। ঠিক তেমনিভাবে গাধা কখনো জানতে পারবে না, ক্রিকেটে তার নামেই একটা বিশেষ ড্রপ রয়ে গেছে।
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×