ঢাকার নীলাকাশে (নাকি ধোঁয়াটে) আপন মনে দুটো ডাক্ (পাতিহাঁস) উড়ছিল। হঠাত একটা দু ইঞ্জিনের জেট বিমান তাদের কাছ দিয়ে সুপারসনিক গতিতে উড়ে গেল।
প্রথম ডাক সংগীকে জিজ্ঞেস করলো: কিরে, তোর কি কখনো ইচ্ছে হয় না, এই বড় পাখিটার মতো এতো জোরে উড়তে?
সংগীটির তোফা জবাব : ইচ্ছের কথা নাইবা শুনলি। আমার যদি ওটার মতো দুটো লেজ থাকতো এবং ওই লেজে কেউ যদি আগুন ধরিয়ে দিতো, তাহলে এত্তো জোরে উড়তাম, তুই চোখে ঠাওর করতেও পারতি না।
জঙ্গি বিমান দেখে পাতিহাঁসরা এ জাতীয় বাতচিত করে কিনা, তা গবেষণা বিষয়বস্তু হতে পারে। তবে পাতিহাঁস চেনার ক্ষেত্রে বড়ো কাঠখোট্টা জবাব দিয়েছেন মার্কিন সাহিত্যিক রিচার্ড কার্ডিনাল কুশিং। তার ভাষায়: যখন আমি কোনো পাখিকে পাতিহাঁসের মতো হাঁটতে দেখি, পাতিহাঁসের মতো সাঁতার কাটতে দেখি এবং পাতিহাঁসের মতো ডাকতে শুনি, তখন আমি সেই পাখিকে পাতিহাঁস নামে ডাকি।
বুঝতেই পারছেন, যদি আপনি কুশিং সাহেবকে তথ্য দেন যে, ক্রিকেটে শূন্য রানে আউট হওয়া মানেই ডাক্ বা পাতিহাঁস- তখন তিনি হয়তো বলবেন, মিয়া, তোমার মাথা কি হেড হয়ে গেছে? তারপরও ক্রিকেটীয় পরিমন্ডলে ডাক মানেই শূন্য রানে আউট। অবশ্য ইংরেজিতে ডাক্ ছাড়াও শূন্য রানে আউট হওয়ার আরো চারটি স্বল্প পরিচিত নাম রয়েছে। যেমন: ডাকস এগ (পাতিহাঁসের ডিম), ব্লব (ক্ষুদ্র বড়ি, বিশেষত মোমের বা রঙের), নট (শূন্য) ও ফুলমুন (পূর্ণ চন্দ্র)। যাইহোক প্রথম ডেলিভারিতে আউট হলে তা গোল্ডেন ডাক আখ্যা পায়।
এটা ঠিক যে, ইংরেজি ডাক্ শব্দটি পাতিহাঁসের একক সম্পত্তি নয়। ডাক বলতে পাতিহাঁসের মাংস, যে উভচর সামরিক যান সৈন্যদের নদী তীরে বা উপকূলে নামানোর কাজে ব্যবহৃত হয়, ছোট পাল, থলে ইত্যাদি তৈরির জন্য মোটা কাপড় বিশেষ, আঘাত বা দৃষ্টি এড়ানোর জন্য হঠাত মাথা নিচু করা, অল্পক্ষণের জন্য, পানিতে চুবানো বা ডুব দেয়া ইত্যাদিও বোঝায়। আবার বোম্বে ডাক চাঁটগাবাসীর প্রিয় লইট্টা মাছকেই নির্দেশ করে। শুধু তাই নয়, আরো বহুবিধ অর্থ রয়েছে। রয়েছে একাধিক প্রতিষ্ঠিত ফ্রেজ।
প্রথম শ্রেণীর ম্যাচে সাতজন ব্যাটসম্যান ডাক্ পাওয়ার দুটো রেকর্ড রয়েছে। ঘটনাটি ১৮৭৮ সালের। ওভালে সারে দলের বিপক্ষে অস্ট্রেলিয়া এবং লর্ডসে এমসিসির ক্রিকেটাররা সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ঘটনা ঘটিয়ে ছিলেন। অন্যদিকে টেস্টে সবচেয়ে বেশি ডাক পেয়েছেন ক্যারিবীয় ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ। ১১৫ টেস্টে তিনি ৩৫ বার ডাক্ পান।
পাতিহাঁসের মাংস ভক্ষণের সঙ্গে ক্রিকেটে ডাক্ বা শূন্য রানের কোনো সম্পর্ক থাকার বৈজ্ঞানিক প্রমাণ মিলেনি। তবে ১৯৮২ সালে লর্ডস টেস্ট (পাকিস্তানের বিপরীতে) চলাকালে ইংল্যান্ডের ডেভিড গাওয়ার, অ্যালান ল্যাম এবং রবিন জ্যাকসন এক সঙ্গে ডিনার সারেন। তারা ডাক্ (পাতিহাঁসের মাংস) এর অর্ডার দেন এবং পরদিন তিনজনই ডাক (শূন্য) পান।
শেষ কথা : লর্ডসের কাকতাড়–য়ার নাম ওল্ড জিম, আবহাওয়া যন্ত্রের নাম ফাদার টাইম এবং বোলিং মেশিনের নাম ক্রিস ওল্ড। তাই ডাক-এর নাম না থাকলে ইজ্জতের গ্যারান্টি কই? ডাক এর ক্রিকেটীয় নাম হচ্ছে ড্যাডলস।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।