আসুন HTML শিখি-পর্ব-১
সবাই আশা করি ভালো আছেন। গত পর্বে HTML সম্পর্কে প্রাথমিক আলোচনা করেছিলাম। আজ আমরা HTML এর মূল আলোচনা শুরু করতে যাচ্ছি। সম্পূর্ণ HTML টিউটোরিয়ালটি ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে আলোচনা করার ইচ্ছে আছে। সেই পর্যন্ত আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি।
HTML শেখার জন্য যা যা প্রয়োজনঃ
১. HTML কোড লিখা এবং সম্পাদনা করার জন্য যদিও কিছু সফটওয়্যার পাওয়া যায়, ( যেমনঃ Dreamweaver , Visual Studio ইত্যাদি) কিন্তু আমি এখানে নোটপ্যাড ব্যাবহার করার পরামর্শ দিবো, কেননা HTML শেখার জন্য notepad এর মতো text editor এর কোন বিকল্প নাই।
এই পর্বে যা যা আলোচনা করা হবেঃ
1. HTML Tags
2. HTML Elements
* HTML Tag:
1. HTML markup tag কে HTML tag বলা হয়। HTML tag হচ্ছে এমন কিছু কিওয়ার্ড যেগুলো বা Angle brackets দ্বারা বেষ্টিত থাকে। যেমনঃ
2. এই tag গুলো সাধারনত জোড়া জোড়া হয়ে থাকে। and
3. জোড়া tag এর প্রথমটিকে বলা হয়, opening tag অথবা start tag, এর শেষেরটিকে বলা হয়, closing tag বা end tag.
4. কিছু elements আছে যাদের start tag আছে কিন্তু end tag নাই। এই ধরনের tag গুলোকে empty tag বলা হয়। যেমনঃ পরবর্তীতে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ।
* HTML elements:
HTML elements দ্বারা মুলত একটি HTML document গঠিত। HTML element এর সাধারনত তিনটা অংশ থাকে। ১.start tag ২.contents এবং ৩. end tag
start tag এবং end tag সম্পর্কে ইতোমধ্যে বলা হয়েছে। সুতরাং,start tag এবং end tag এর মধ্যবর্তী যা কিছু আছে সবকিছুকে বলা হয় contents.
নিচের ছবিটা ভালো করে লক্ষ্য করুনঃ
এবার চলুন একটা টিউটোরিয়াল করিঃ
১. প্রথমে আপনার নোটপ্যাড ওপেন করুন।
২.তারপর, নিচের কোডগুলো লিখুনঃ
৩. এবার tutorial.html নামে সেভ করুন।
বি দ্রঃ
* সেভ করার সময় অবশ্যই এক্সটেন্সান .html নামে সেভ করুন।
* save as typeর ঘরে All files সিলেক্ট করুন.
আজ এই পর্যন্ত, কারো কোন স্থানে বুঝতে সমস্যা হলে মন্তব্য করতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



