somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একইসময়ে একই ব্রাউজারে একাধিক ফেইসবুক অ্যাকাউন্ট এ লগিন করুন

১৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো?

আমরা জানি ফেইসবুক হল বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্ক। বর্তমানে সময়ে ফেইসবুক ব্যাবহার করেনা এমন মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন। প্রায় প্রতিটি শিক্ষিত মানুষ নিজেদের প্রয়োজনে এই সাইটটি ব্যাবহার করে থাকে। তাছাড়া বিজ্ঞাপনের বিশাল প্লাটফর্মে পরিনত হয়েছে এই ফেইসবুক।

অনেকজন রয়েছেন যাদের একাধিক ফেইসবুক অ্যাকাউন্ট রয়েছে, যদিও একইসময়ে একাধিক অ্যাকাউন্ট লগিন করা সোজা ব্যাপার না। যার কারণে অনেকে একটি অ্যাকাউন্ট লগ আউট করে অন্য অ্যাকাউন্ট লগিন করে থাকেন, আবার অনেকে একই সময়ে একাধিক ব্রাউজার চালান একাধিক অ্যাকাউন্ট লগিন করার জন্য। এই সমস্যা দূর করার জন্য আমার এই লেখার অবতরনা।

এই সহজ ব্যাপারটি সম্পাদন করার জন্য আমাদের ছোট্ট একটা টেকনিক প্রয়োগ করতে হবে।
বর্তমানে প্রায় সব ব্রাউজারে “প্রাইভেট ব্রাউজিং” নামে একটা বিশেষ বৈশিষ্ট্য যুক্ত থাকে, যেটা এনাবল করলে ব্রাউজার এটার মুড পরিবর্তন করে এবং কোন URL, cookie অথবা cache সংরক্ষণ করেনা। এবং এই বৈশিষ্ট্যটির মাধ্যমে আপনি একাধিক ফেইসবুক এ লগিন করতে পারেন একই সময়ে।
Operaতে যেভাবে এই কাজটি করবেনঃ
প্রথমে সাধারননিয়মে একটা ফেইসবুক অ্যাকাউন্ট এ লগিন করুন, ২য় অ্যাকাউন্টটিতে লগিন করার জন্য Tabs and windows এ গিয়ে New Private Tab এ ক্লিক করুন এবং অন্য অ্যাকাউন্ট এ লগিন করুন।

Google chrome এ যেভাবে এই কাজটি করবেনঃ
এখানেও প্রথমে সাধারননিয়মে একটা ফেইসবুক অ্যাকাউন্ট এ লগিন করুন, ২য় অ্যাকাউন্টটিতে লগিন করার জন্য নিচের ছবির মত “New Incognito Window” এ ক্লিক করে অন্য অ্যাকাউন্ট এ লগিন করুন।

Mozilla Firefox এ যেভাবে করবেনঃ
এই পদ্ধতিটি মজিলাতে কাজ করেনা। কিন্তু মজিলা বিশেষ কিছু বৈশিষ্ট্যর কারণে এই ব্রাউজারটি অনেকজনের হৃদয় জয় করে নিয়েছে। সামান্য এই কাজটার জন্য কি মজিলা ব্যাবহার ছেড়ে দিবেন? তা কখনো হতে পারেনা। আমরা এই কাজটি মজিলাতে করতে পারি একটি এড অন ইন্সটল করার মাধ্যমে । মজিলাতে একাধিক অ্যাকাউন্ট লগিন করতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুনঃ
প্রথমে নিচের লিঙ্ক হতে এড অনটি ডাউনলোড করে ইন্সটল করেনিন।
link
ইন্সটল হয়ে গেলে মজিলা রিস্টার্ট দিতে ভুলবেননা।
তারপর প্রথমে সাধারননিয়মে একটা ফেইসবুক অ্যাকাউন্ট এ লগিন করুন, ২য় অ্যাকাউন্টটিতে লগিন করার জন্য নিচের ছবির মত আপনার ব্রাউজারের বামদিকে উপরে “File” এ ক্লিক করে “New Identity Profile” এ ক্লিক করুন। নতুন একটা উইন্ডো ওপেন হলে, ২য় অ্যাকাউন্ট এ লগিন করুন।



একই কাজ করার মাধ্যমে আপনি ফেইসবুক ছাড়াও গুগল, ইয়াহু এই টাইপের অন্যান্য সাইট গুলোতেও একাধিক অ্যাকাউন্ট এ একইসময়ে লগিন করতে পারেন।

চেষ্টা করেছি খুব সহজে সম্পূর্ণ ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য, তারপরও কারো কোথাও বুঝতে সমস্যা হলে মন্তব্য করবেন, উত্তর দেয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ।

সবাই ভালো থাকবেন এই কামনায়। খোদা হাফেজ।





পূর্বে টিউনার পেইজে প্রকাশিত
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×