কেন নারী নেত্রীর কাজের মেয়েটি হচ্ছে নির্যাতিতা ?
কেন অচিকিৎসায় ধুকে মরে ডাক্তার পুত্রের পিতা ?
কেন সারা মাস খেটে স্কুল শিক্ষক বেতন পায়না তার ?
কেন ছয়-চার মেরে লাখ টাকা পায় সামান্য খেলোয়াড় ?
কেন দু‘মাস যেতেই মহাসড়কের আস্তর যায় ফেটে ?
কেন মিছে মামলার ফাঁদে বেখসুর মরবে হাজন খেটে ?
কেন রাজার ছেলে রাজা হয়ে যায়, পীরের ছেলে পীর ?
কেন স্বার্থান্বেষী এনজিওগুলো এ দেশে করে ভীড় ?
কেন বিদেশী প্রভুর ইঙ্গিতে চলে এদেশের সরকার ?
কেন দাদারা গোপনে ওপারে পাঠায় এপারের রোজগার ?
কেন কৃষকের ছেলে মন্ত্রী হয়েই বানাবে অট্রালিকা ?
আমার দেশের ইমাম নিয়োগ দেবে কেন আমেরিকা ?
কেন ? কেন ? কেন ? কেন ? কেন ? কেন ?
কেন মসজিদ কমিটির সভাপতি ঘুষখোর বেনামাজি ?
কেন এলাকার ত্রাস-খুনি-লম্পট টাকার গরমে হাজী ?
কেন মিছে নবুয়াত দাবীদারদের মসেলিম হবে বলা ?
কেন ভিআইপিদের বহর থামাবে জনতার পথ চলা ?
কেন ধর্মের সাথে গাদ্দারী করে মুরতাদ পায় ছাড় ?
কেন টকশোতে চলে জ্ঞানপাপীদের অবাধ মিথ্যাচার ?
কেন জোরপূবর্ক স্বীকারোক্তির জন্য করে অত্যাচার ?
কেন শত মামলার আসামী পায় বেখসুর ছাড় ?
কেন ? কেন ? কেন ? কেন ? কেন ? কেন ?
(মুহিব খানের সৌজন্যে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


