প্রথম পর্ব এখানে।
কেন বাংলা ভাষার দিনটাকে বলি একুশ ইংরেজীতে ?
কেন শিল্পের নামে মন্দ চর্চা চলছে এফডিসিতে ?
কেন মিনার মাজার সৌধ বৃথায় দিবসের ফুল খোজা ?
কেন চেতনার নামে মানব মূর্তি ভাস্কর্যের পূজা ?
কেন বৃটিশ আইনে করছে বিচার বাংলাদেশের কাজী ?
আবার পাবলিক প্লেসে কেউবা করছে অযথা বোমাবাজী ?
কেন জাতীয়তা নিয়ে চলে বিতর্ক বাঙ্গালী বাংলাদেশী ?
কেন বন্ধু না হয়ে প্রভু হতে চায় সীমানার প্রতিবেশী ?
কেন ? কেন ? কেন ? কেন ? কেন ? কেন...?
কেন বাংলাদেশের জাতীয় কবি ভাগ্যে মুসলমান !
রাষ্ট্রীয় সঙ্গীত হয়ে যায় অন্য কবির গান.. ?
কেন ডিস-কালচার উপহার দেবে অসভ্য এক জাতি ?
কেন বিদ্যার ব্যাগ হাটুতে ঝুলিয়ে ছাত্ররা মারে লাথি ?
কেন মদিনা ছকিনা করিমার গায়ে কারিনা কাপড় জামা ?
কেন রিত্বিক সেজে রফিক বাধায় অযথায় হাঙ্গামা ?
কেন সুন্দরী প্রতিযোগিতার নামে নারীকে পন্য করা ?
কেন ফ্যাশনের নামে উগ্র নারীর উদ্ভট নড়াচড়া ?
কেন টিভি পর্দায় বিজ্ঞাপনের বাড়তি তেলেসমাত ?
কেন পত্রিকা জুড়ে ফালতু মডেল-নায়িকার উৎপাত ?
কেন ? কেন ? কেন ? কেন ? কেন ? কেন...?
১ম পর্ব এখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


