somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামু পড়ে যাচ্ছে, হাতধরে টেনে তুলুন(সামুর সকল সিনিয়র, জুনিয়ার ব্লগার এবং মডারেটরের প্রতি দৃষ্টি আকর্ষণ

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামু পরে যাচ্ছে হাত ধরে টেনে তুলুন। সামুতে আমি নতুন ব্লগার হলেও পাঠক হিসেবে আছি অনেকদিন। প্রথম প্রথম সামুতে এসে কনফিউজ হয়ে যেতাম কোনটা রেখে কোনটা পড়ি। এখনও কনফিউজ হয়ে যাই কোনটা রেখে কোনটা পড়ব সে বিষয়ে না কোন লেখাটা পড়ার মতো সেটা নিয়ে!!!!!!!! আমি জানি না সবাই আমার সাথে একমত হবেন কিনা তবে আমার মনে সামুর লেখার মান দিন দিন কমে যাচ্ছে। সেটা কিভাবে ওঠানো যায় এবং কোন ধরণের পোষ্ট বর্জনীয় বা কম দেয়া উচিৎ তা নিয়ে পয়েন্টাকারে নিচে আলোচনা করছি:

১) আমি সেইফ, জেনারেল পোষ্ট: এধরণের পোষ্টের হিট হওয়ার একটাই কারণ সকল ব্লগাররা উৎসাহ দিতে চায়। সেটা খারাপ না এবং এধরণের ছোট ছোট পোষ্ট দিয়েও অনেক সময় লেখার হাত খোলে। কিন্তু যদি কোন ভাল লেখক ব্লগার এধরণের পোষ্ট দেয় তাহলে কি মানা যায়?
আর আমার মনে হয় যা আমি সেইফ, জেনারেল পোষ্ট দেয় তারা সুন্দর কোন কবিতা, গল্প বা যেটা লিখতে ভাল লাগে সেটা লিখে নিচে সেইফ, জেনারেল হওয়ার খবরটা দিতে পারে।এতে তাদেরও লেখার হাত খুলবে এবং সামুও ভাল লেখা পাবে।

২)আজ আমার জন্মদিন :
এটা কি ফেসবুক স্ট্যাটাস হওয়ার মতো পোষ্ট না? জন্মদিন সেটা ব্লগে শেয়ার করা যায় তবে সুন্দর একটা লেখা লিখে নিচে জন্মদিনের ব্যাপারটা শেয়ার করা যায়।

৩)কপি-পেষ্ট: এটা তো আরও ভাল। খবরের কাগজের মজাদার খবর কপিপেষ্ট করে দিয়ে দাও। প্রথম আলোর ৮০% খবরই ব্লগে এসে যায়। যারা পেপার পড়েনি তারা পড়ে ফেলবে। হিট পোষ্ট হয়ে যাবে। ক্ষতি কি? ক্ষতি হচ্ছে সেই ব্লগারের যে ব্লগার নিজের হাতে টাইপ করে কষ্ট করে একটা লেখা লিখল, কিন্তু সেটা পেছনে পড়ে গেল। সেই ব্লগার কি আর ফিরে আসবে? আমাদের এক্ষেত্রে সচেতন হওয়া উচিৎ যে না জেনে কপি পেষ্ট পড়লেও মন্তব্য করব না। তাহলে এধরণের পোষ্ট বন্ধ হয়ে যাবে। আর মজার খবর পেলে সেটা নিজের হাতে টাইপ করে সবার সাথে সে খবর নিয়ে নিজের ভাবনাটা শেয়ার করা যায়। সবাই সেটা নিয়ে আলোচনা সমালোচনা করবে।
ব্লগ তো সেজন্যেই।


৪) ১৮+ পোষ্ট: কৌতুক, ভিডিও, গান হতে পারে যেটা আমি খুব সাপোর্ট করি না। কেননা ব্লগে ১৮- অনেকে থাকতে পারে, এবং ১৮+ জিনিসের ওপর তাদের আগ্রহ থাকে:P:P তাই যে কৌতুক বাড়িতে ছোট ভাইবোনের সামনে বলা যায় না সেটা না দেয়াই ভাল। কেননা আপনার ছোট ভাই বা বোন হয়ত পাশের রুমে বসে সেটাই পড়ছে। তবে ভদ্র ভাষার রম্য লেখা যেতে পারে। মনে রাখা উচিৎ অশ্লীল আনন্দ সবার সাথে শেয়ার করা যায় না, কিন্তু নির্মল আনন্দ সবার সাথে শেয়ার করা যায়। আর শেয়ারে আনন্দ বাড়ে।

এছাড়া মডেলের ছবি দিয়ে ১৮+ লাগিয়ে দিন। আপনার ব্লগীয় বন্ধুরা এসে আড্ডা লাগিয়ে দেবে এবং পোষ্ট হিট। এধরণের পোষ্টও বর্জন করা উচিৎ। মনে রাখতে হবে ব্লগ ফালতু আড্ডার জায়গা না, আড্ডা শুধু ব্লগের একটা সেক্টর।

আমি শুধু এটুকুই বলব সামুতে হিট পোষ্টের অভাব নেই, কিন্তু ভাল পোষ্ট কয়টা আসে? সামুর হিট পোষ্টের নয় ভাল পোষ্টের দরকার।


সিনিয়ার ব্লগারদের প্রতি অনুরোধ: প্রথম অনুরোধ তো এটাই ব্লগের খারাপ অবস্থা দেখে চলে যাবেন না। তারপরে অবশ্যই বলব নতুন ব্লগারদের বোঝান যে ফেইসবুক এবং ব্লগ এক না। আর সেই ব্লগ যদি হয় বাংলাদেশের এক নম্বর ব্লগ।

জুনিয়ার ব্লগারদের প্রতি অনুরোধ: যেসব জুনিয়ার ব্লগাররা সচেতন এবং ভাল ভাল লেখা দিচ্ছেন তাদেরকে কিছু বলবনা। কিন্তু যারা ফেইসবুক এবং ব্লগের পার্থক্য না বুঝে ব্লগ লিখছে তাদের বলব অনেক গর্বের একটা বিষয় বাংলাদেশের এক নম্বর ব্লগের ব্লগার হওয়া, সেইসাথে দায়িত্বেরও। আপনারা প্লিজ হিট ব্লগার না হওয়ার চেষ্টা করে সচেতন ব্লগার হওয়ার চেষ্টা করুন। কোন ফালতু পোষ্ট দেয়ার আগে ভাবুন আপনার জন্য কোন ব্লগারের কষ্টের অনেক সুন্দর অথবা জরুরি একটা লেখা নিচে পরে গেল। এটা অবশ্য সিনিয়ার ব্লগারদের ক্ষেত্রেও খাটে।

সব জুনিয়ার, সিনিয়ার ব্লগারদের কাছে এটুকুই অনুরোধ হিট ব্লগার না সচেতন ব্লগার হওয়ার চেষ্টা করুন। মনে রাখতে হবে সকল হিট পোষ্ট ভাল পোষ্ট না।

মডারেটরের প্রতি অনুরোধ: লগ ইন করতে খুব কষ্ট হচ্ছে। একটু খেয়াল করুন বিষয়টি।আর নির্বাচিত পাতার পোষ্টের ব্যাপারে আরেকটু চুজি হোন। আর ধর্মবিরোধী পোষ্টকে ফোকাস করে ব্লগের হিট বাড়ানোর চেষ্টা বন্ধ করুন।


শেষ কিছু কথা: যদি বলি সামু পুরোপুরি ডুবে গেছে একদম ভুল হবে, কিন্তু একটু নড়বড়েতো হয়েছেই। তাই এবিষয়ে এখনই সচেতন হতে হবে।

সবসময় মা(দেশ) বিষয়ক ব্যাপারে সচেতনতার পোষ্ট দিই। সামুর খারাপ অবস্থা আসবে এবং সে বিষয়ে পোষ্ট দিতে হবে সেটা কখনও ভাবিনি। আমার সব পয়েন্ট যুক্তিসংগত নাও হতে পারে, তাই সমালোচনা করলে সেটা ভদ্র ভাষায় করবেন। আর নিজেদের কোন পরামর্শ থাকলে সেটাও শেয়ার করতে পারেন।


বিদেশী পন্য বর্জনের কথাটা আরেকবার মনে করিয়ে দিলাম।
সবাই অনেক অনেক ভাল থাকবেন এবং মাকে(দেশকে) ভাল রাখবেন।

মনে রাখবেন, মানুষ বাঁচে আশায়, দেশ বাঁচে ভালবাসায় এবং সামু বাঁচে সচেতনতায়।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৯
৫৩টি মন্তব্য ৫০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×