মৃত্যুতেই তোর স্বস্তি
স্বস্তির তোর দরকার নেই জানি
মরে গিয়ে দে অশান্তিরে স্বস্তি
তুই ভিড়ে যা, না ফেরা’দের দলে
ভেসে যা ঐ বুড়ি গঙ্গার জলে
তুই পুড়ে যা, উড়ে যা ধূলো হয়ে
ভুলে যা সব অধিক বিস্ময়ে
শখ করে তুই দিচ্ছিস তোকে যারে
আপাদমস্তক মানুষ বলে তারে
জলের তাপে উত্তাপে করে বাস
এখনো আগুনে সুখ খুজেঁ তুই পাস
তার চেয়ে ভালো আত্মহতি কর
ইচ্ছে হলে গলে পচেঁ মর
ক্রুশবিদ্ধ রক্তে রাঙ্গা হয়ে
তুই বরং যীশুর মতই মর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

