somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিক্ষা :-(

২৩ শে মে, ২০১১ রাত ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরিক্ষার সময় নতুন কিছু বন্ধু জুটে যায়।সারা বছর আশে-পাশে থাকলেও এই সময় নতুন করে তাদের খুব আপন মনে হয়। নানা রকম উপসর্গ দেখা যায় তখন।
ফেসবুক,মুভি,চা,পলাশি, উদাসিনতা আর গান।
১০ মিনিট ফেসবুক! আহা কি যে ভালো লাগে। বার বার চা খাইতে মন চায়। একটা ব্যালকনি আছে আমার রুমে।ঠিক রাস্তার পাশে। ব্যালকনির সাথে কিছু গাছও আছে।তার মধ্যে একটা আমগাছ।এবার কিছু আম ধরেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে সেই আম পেড়ে খাইতে কি যে সুখ! এই আমের জন্য আমরা রুমমেটরা লবন,কাসুন্দি কিনে এনেছি। রাত যখন গভীর হতে থাকে সেই ব্যালকনিতে যেয়ে উদাস হয়ে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে। কিন্তু কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতেই Schrodinger আঙ্কেলের ভয়াবহ সমীকরন মাথার মধ্যে ঘোরা শুরু করে।তখন রবি দাদুর দু-চারটা গানের লাইন মাথায় আসার দুঃসাহস দেখালেও শেষ পর্যন্ত আর পেরে ওঠে না।
টেবিলে বসার অল্প পরেই পেটে মোঁচড় শুরু হয়। এর জন্য বিস্কুট,মুড়ি এনে রেখেছি।কিন্তু তখন সেটা মুখে রোচে না। পলাশী হাতছানি দিয়ে ডাকে। নিশির ডাক নাকি উপেক্ষা করা যায় না। আমি তাই নিরুপায় হয়েই হাঁটা দেই। তারপর চাইনিজ আর তিনটা পরোটা শেষে এক কাপ চা। পলাশি অভিযানে আমার সঙ্গী আমারই মত আর এক জন।পরিক্ষা আসলে তারও এসব উপসর্গ দেখা যায়!
রুমে ফিরে দেখি ঘন্টা খানিক সময় পার হয়ে গেছে মুহূর্তের মধ্যে।আইন্সটাইনের আপেক্ষিকতা নীতির ভালো প্রয়োগ। মনে হয় আচ্ছা ঠিক আছে আজ আর সময় নাই।কাল পড়বো।পড়ে উদ্ধার করবো!
ঘুমানোর আগে পুরাতন দেখা মুভির চুম্বক অংশ আবার দেখতে হবে। আরো রাত হচ্ছে হচ্ছে। গভীর মনোযোগ দিয়ে মুভি দেখা চলছে। এত মনযোগ পড়ায় কোনদিন দিতে পারলাম না।আফসোস!
একসময় কাক ডাকতে শুরু করে।জানান দেয় ভোর হচ্ছে। আমার চোখ এইবার ছোট হওয়া শুরু করে। ঘুমাতে যাই। পরদিন ঘুম থেকে উঠে দেখি দুপুরের খাওয়ার সময় হয়েছে। দিন শেষ হয়ে যায় খুব দ্রুত কারন আলোর গতি খুব বেশি। নিজে পড়ি আর না পড়ি বিকেলে অন্যের ছেলে-মেয়েকে পড়াশোনার উপদেশ দিয়ে আসি ঠিকই।
তার পর আবার রাত আবার সেই একই গল্প। যথারীতি পরিক্ষা খারাপ। পরিক্ষার হল থেকে বের হয়ে সেই পুরনো প্রতিজ্ঞা। পরের পরিক্ষায় পড়ালেখা করে খুব ভালো দিবো।কিন্তু কোনদিন তা আর হয়ে ওঠে না। সেই পরিক্ষা যায়।পরের বছর আবার পরিক্ষা আসে। অনেক কিছু বদলালেও পরিক্ষার এই গল্প বদলায় না।
পরিক্ষা নমক যুদ্ধ যখন শেষ তখন আর এই জিনিস গুলো আর ভালো লাগে না যতটা লাগতো পরিক্ষার সময়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×